
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে হারের পর আলোচনা বেশি হচ্ছে ইয়াসির শাহকে নিয়ে। হারের কারণ ইয়াসির না হলেও এই লেগ স্পিনার যা ঘটিয়েছেন তাতে সমালোচনা হচ্ছে বেশ।
ম্যাচ চলাকালীন এক ভক্তকে দিয়ে দিয়েছেন টেস্ট ক্যাপ! ম্যাচ চলাকালীন দেখা যায়, ওই সমর্থক ইয়াসির শাহকে উদ্দেশ্য করে এগিয়ে আসলে ইয়াসির দৌড়ে গিয়ে ক্যাপটা ছুঁড়ে মারেন।
ক্যাপ পেয়ে ভড়কে যান ওই তরুণ। বন্ধুরা তার সঙ্গে আসেন ছবি তুলতে। হয়তো নাম না জানা ওই সমর্থক ভাবছিলেন, এটা কী করে সম্ভব!
বাংলাদেশ দলের উইকেট-রক্ষক, ব্যাটসম্যান মুশফিকুর রহিমের টেস্ট ক্যাপটার সবুজ রঙ উঠে অনেকটা ছাই রঙ হয়ে গেলেও সেটার প্রতি ভালোবাসা কমেনি। বলেছিলেন, এই ক্যাপটা অনেক গৌরবের।
যেমনটা স্টিভ ওয়াহ, রিকি পন্টিংরা অভিষেক ক্যাপের রঙ জ্বলে গেলেও বদলাননি গৌরবান্বিত টেস্ট ক্যাপ।
ইয়াসির শাহ্র এমন কাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে হাসির রোল যেমন লেগেছে তেমনই সমালোচনাও হচ্ছে বেশ। কিউই ক্রিকেটার জিমি নিশাম টুইট করেছেন, এটা অসম্ভব!
পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ মনে করেন, এটা একদমই উচিৎ করেনি ইয়াসির শাহ।
এমআর/




