
অবশেষে বাজে পারফরম্যান্সের জন্য দলে জায়গা হারালেন বাংলাদেশ দলের অটোচয়েজ পেসার মুস্তাফিজুর রহমান। অন্যদিকে চার ম্যাচ খেলে আবারও দল থেকে ছিটকে গেলেন সাব্বির রহমান। ভাগ্য খুলল নাজমুল হোসেন শান্তর।
একের পর এক টানা বাজে পারফরম্যান্সের জন্য মুস্তাফিজের দলে থাকা নিয়ে একের পর এক সমালোচনা হচ্ছিল। কিন্তু বাংলাদেশ দলে প্রায় অটোচয়েজ হিসেবে একের পর এক সুযোগও পাচ্ছিলেন এই বাঁহাতি কাটার মাস্টার। কিন্তু নিজের নামের প্রতি কোনোভাবেই সুবিচার করতে পারছিলেন না মুস্তাফিজ। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচেও ৪ ওভারে গুনেছিলেন ৪৮ রান। উইকেট তো পায়নি একটাও। আর তাই দল থেকেই বাদ দেওয়া হলো মুস্তাফিজকে।
বিশ্বকাপ বিবেচনায় দলে টানা হয়েছিল সাব্বির রহমানকে। এশিয়া কাপের মঞ্চ থেকে টানা সুযোগও পেয়ে আসছিলেন। কিন্তু শেষ ম্যাচে করেছেন মোটে ৩১ রান। এত বাজে পারফরম্যান্সের জন্য আচমকা পাওয়া পজিশন দ্রুতই হারালেন সাব্বিরও।
এদিকে বিশ্বকাপের জন্য অনুশীলন ক্যাম্পে এসে নিজের ইমপ্যাক্ট দেখিয়েছিলেন শান্ত। এছাড়াও ঘরোয়া লিগে দুটি শতকের মালিক হওয়ায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কেবল ১ ম্যাচ খেলেই সুযোগ পেয়েছিলেন শান্ত। বিশ্বকাপের আগে কিউইদের বিপক্ষে এবার সুযোগও দেওয়া হলো এই বাঁহাতি ব্যাটসম্যানকে।




