
ইংল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ফাইনালের মঞ্চে শুরুতে চাপে আছে পাকিস্তান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শিরোপা নির্ধারণী ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার ১ বল শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৪৫ রান। ১৫ রান করে বিদায় নিয়েছেন রিজওয়ান।
এদিন শুরুতে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই বেন স্টোকস নো বল করে বসেন। তবে ফ্রি হিট কাজে লাগাতে ব্যর্থ হন রিজওয়ান। প্রথম ৩ ওভারে তো পাকিস্তানের দুই ওপেনার ব্যাপক সংগ্রাম করেন। সেই ৩ ওভারে আসে মোটে ১৬ রান।
চতুর্থ ওভারের প্রথম বলে ম্যাচের প্রথম ছয় আসে রিজওয়ানের ব্যাট থেকে। তবে পরের ওভারেই স্যাম কারেনের বলে ১৪ বলে ১৫ রান করে ফেরেন তিনি। এরপর মাঠে নেমে সংগ্রাম করতে থাকেন মোহাম্মদ হারিসও।
প্রথম ৬ বল থেকে কোনো রান করতে পারেননি এই ব্যাটসম্যান। অবশেষে ৭ম বলে এসে চার হাঁকিয়ে রানের খাতা খোলেন তিনি। শেষ পর্যন্ত ১২ বলে ৮ রান করে ফেরেন হারিস।
অন্য প্রান্তে বাবর অবশ্য ধীরে খেলতে থাকেন। প্রথম পাওয়ারপ্লেতে অবশ্য ৩৬ বলের ১৮টিই ডট দেয় পাকিস্তানের ব্যাটসম্যানরা।




