২০২৬ বিশ্বকাপে লাতিন আমেরিকা থেকে জায়গা পেলো যে তিন দেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ১২:১৭ পিএম


ফিফা বিশ্বকাপ
ছবি: সংগৃহীত

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসছে ফিফা বিশ্বকাপের আসর। লাতিন আমেরিকা অঞ্চল থেকে আগেই আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল। এবার তাদের তালিকায় যুক্ত হলো উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) মন্তেভিদিওর এস্তাদিও সেন্টেনারিওতে পেরুকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে উরুগুয়ে। রদ্রিগো আগুইরে, জর্জিয়ান দে আরাসকেতা ও ফেদেরিকো ভিনিয়াসের গোল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের আনন্দ দ্বিগুণ করেছে। ১৭ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে তারা বাছাইপর্বের তৃতীয় স্থানে উঠে এসেছে। উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা তৃতীয়বারের মতো বিশ্বকাপে কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্য ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে কলম্বিয়া। হামেস রদ্রিগেস, জন কর্দোবা ও হুয়ান ফের্নান্দো কুইন্তেরোর গোলে জয় পায় তারা। ১৭ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপের টিকিট কাটে কলম্বিয়া।

এদিকে, নবমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে। ঘরের মাঠে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেই নিশ্চিত হয় তাদের টিকিট। ১৭ ম্যাচ শেষে ২৩ পয়েন্ট নিয়ে তারা ষষ্ঠ স্থানে রয়েছে।

আরও পড়ুন

এখন দক্ষিণ আমেরিকার মহাদেশীয় প্লে-অফের লড়াই বাকি আছে ভেনেজুয়েলা ও পেরুর মধ্যে। এই দুই দলের মধ্যে একজন সুযোগ পাবে প্লে-অফ খেলার।

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission