প্রেমিকার সঙ্গে প্রকাশ্যে হার্দিক পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১১ অক্টোবর ২০২৫ , ০৯:৪৫ এএম


হার্দিক পান্ডিয়া
ছবি: সংগৃহীত

ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আবারও আলোচনায়। শুক্রবার(১০ অক্টোবর) ভোরে মুম্বাই বিমানবন্দরে তাকে দেখা গেছে মডেল ও ডিজাইনার মাহিকা শর্মার সঙ্গে। এই প্রথমবার দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় সরগরম হয়ে উঠেছে বলিউড ও ক্রিকেটপাড়া। 

বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া মুহূর্তে দেখা যায়, গাড়ি থেকে নেমে মাহিকাকে আগে যেতে দিচ্ছেন হার্দিক। দুজনের মুখে ছিল হাসি, যদিও কেউই সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি।

২০২৪ সালে স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের কয়েক মাস পরই মাহিকার সঙ্গে হার্দিকের এই উপস্থিতি নতুন সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে।

বিচ্ছেদের সময় যৌথ ইনস্টাগ্রাম পোস্টে হার্দিক ও নাতাশা লিখেছিলেন, চার বছরের সম্পর্কের পর আমরা পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ছেলে অগস্ত্যর দায়িত্ব আমরা একসঙ্গে পালন করব এবং এই সময়ে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।

এর আগে, থেকেই হার্দিক ও মাহিকার ইনস্টাগ্রাম ফলো করা নিয়ে নেটিজেনদের মধ্যে গুঞ্জন ছড়িয়েছিল।

অর্থনীতি ও ফাইন্যান্সে ডিগ্রি অর্জনের পর মডেলিং ও অভিনয়ে পা রাখেন মাহিকা শর্মা। ভারতের ফ্যাশন দুনিয়ায় তিনি ইতোমধ্যে নিজের অবস্থান শক্ত করেছেন। প্রখ্যাত ডিজাইনার মনিষ মালহোত্রা, অনিতা ডোংরে ও তরুণ তাহিলিয়ানির পোশাক পরে একাধিকবার র‌্যাম্পে হেঁটেছেন তিনি।

এছাড়া তনিষ্ক, ভিভো ও ইউনিক্লোর মতো নামি ব্র্যান্ডের বিজ্ঞাপনেও কাজ করেছেন এই মডেল। সম্প্রতি ‘ইন্ডিয়ান ফ্যাশন অ্যাওয়ার্ডস’-এ ‘মডেল অব দ্য ইয়ার’ খেতাব জেতেন তিনি। ভারতের বিভিন্ন ফ্যাশন ম্যাগাজিনে তাকে “উদীয়মান ফ্যাশন তারকা” হিসেবেও উল্লেখ করা হয়েছে।

হার্দিকের সঙ্গে মাহিকার নাম জড়ানোর আগে তার সঙ্গে মডেল জ্যাসমিন ওয়ালিয়ার সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়িয়েছিল।

আরও পড়ুন

বর্তমানে মাহিকার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ৫২ হাজারের বেশি, যেখানে তিনি নিয়মিত তার পেশাগত কাজ ও ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত শেয়ার করেন। ক্রিকেট ও ফ্যাশনের এই নতুন জুটি নিয়ে এখন তুমুল আলোচনা চলছে সামাজিক মাধ্যমে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission