বিশ্রাম কাঁটিয়ে আর্জেন্টিনার একাদশে ফিরছেন মেসি!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ১০:০২ এএম


লিওনেল মেসি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্ব শেষে অক্টোবর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারালেও মাঠে ছিলেন না দলের অধিনায়ক লিওনেল মেসি। তবে বুধবার (১৫ অক্টোবর) পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচে ফিরছেন আর্জেন্টাইন মহাতারকা। 

বিজ্ঞাপন

ইন্টার মায়ামির হয়ে টানা খেলার ধকল সামলাতে বিশ্রামে ছিলেন মেসি। আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচের ২৪ ঘণ্টার মধ্যেই মেজর লিগ সকারে (এমএলএস) ফ্লোরিডার ক্লাবটির হয়ে খেলতে নামেন তিনি। সেই ম্যাচে জোড়া গোল করে মায়ামিকে জয় উপহার দেন আর্জেন্টাইন অধিনায়ক।

বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টায় মায়ামির চেজ স্টেডিয়ামে পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে মেসির খেলার সম্ভাবনা প্রায় নিশ্চিত। অনুশীলনে অংশ নিতে দেখা গেছে তাকে, আর কোচ লিওনেল স্কালোনিও দিয়েছেন তার ফেরার ইঙ্গিত।

বিজ্ঞাপন

স্কালোনি বলেন, শনিবার মায়ামির হয়ে মেসিকে খেলতে দেখেছি, সে দারুণভাবে ম্যাচ শেষ করেছে। এখনও আমাদের মধ্যে কথা হয়নি, তবে শেষ অনুশীলনে আমরা আলোচনা করব। খেলার মতো পরিস্থিতিতে থাকলে সে মাঠে নামবে।

রোববারই মায়ামির ম্যাচ শেষে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন মেসি। এক বিবৃতিতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, আন্তর্জাতিক চ্যালেঞ্জ নিতে মেসির প্রত্যাবর্তন দারুণ প্রত্যাশার জন্ম দিয়েছে এবং দলের পরিবেশও আরও ইতিবাচক করেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভেনেজুয়েলার বিপক্ষে লিওনেল মেসি না থাকলেও জিওভান্নি লো সেলসোর একমাত্র গোলে জয় পায় আলবিসেলেস্তেরা। লাউতারো মার্টিনেজ ও নিকো পাজরা সুযোগ নষ্ট করলেও ম্যাচে আধিপত্য বজায় রাখে দলটি। পুয়ের্তো রিকোর বিপক্ষে মেসির ফেরা ছাড়াও স্কোয়াডে আরও কিছু পরিবর্তন আনতে পারেন কোচ স্কালোনি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission