আইসিসি থেকে সুখবর পেলেন রিশাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২২ অক্টোবর ২০২৫ , ০৪:০৯ পিএম


রিশাদ হোসেন
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‌্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন রিশাদ হোসেন। ব্যাট-বল দুই বিভাগেই দুর্দান্ত ফর্মে থাকা এই তরুণ লেগস্পিনার বোলিং র‌্যাঙ্কিংয়ে ৬৫ এবং অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ৮৭ ধাপ উন্নতি করেছেন।

বিজ্ঞাপন

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২১ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৪ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন রিশাদ। এরপর বোলিংয়েও দাপট দেখিয়ে ১০ ওভারে ৪২ রান দিয়ে নেন ৩ উইকেট যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। প্রথম ওয়ানডেতেও তিনি বল হাতে ছিলেন অপ্রতিরোধ্য ৩৫ রানে ৬ উইকেট তুলে নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং ফিগার গড়েন।

এই ধারাবাহিক পারফরম্যান্সে রিশাদ ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে ৬৮তম স্থানে উঠে এসেছেন, রেটিং পয়েন্ট ৪৩০ যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও তিনি ক্যারিয়ারসেরা ১৫১ পয়েন্ট নিয়ে ৩৭তম অবস্থানে আছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজও র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। বোলিংয়ে ৬ ধাপ এগিয়ে তিনি এখন ১৮তম, আর অলরাউন্ডার তালিকায় এক ধাপ এগিয়ে চারে অবস্থান করছেন।

বাংলাদেশের অন্যান্য স্পিনারদের মধ্যে নাসুম আহমেদ ১৬ ধাপ এগিয়ে ৭১তম এবং তানভীর ইসলাম ৯৬তম স্থানে আছেন। তবে পেসারদের মধ্যে কেউই সুবিধা করতে পারেননি। তাসকিন আহমেদ ৪ ধাপ পিছিয়ে ৩৮তম, শরিফুল ইসলাম ৩ ধাপ পিছিয়ে ৬১তম, আর তানজিম হাসান সাকিব ৬ ধাপ পিছিয়ে ৭৩তম স্থানে নেমে গেছেন।

বিজ্ঞাপন

ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও অগ্রগতি হয়েছে কয়েকজনের। তাওহীদ হৃদয় ৭ ধাপ এগিয়ে ৩৫তম, মিরাজ ২ ধাপ এগিয়ে ৬৩তম এবং সৌম্য সরকার ৫ ধাপ এগিয়ে ৮৬তম অবস্থানে রয়েছেন। তবে জাকের আলি (৭৮তম) ও ইনজুরির কারণে অনুপস্থিত লিটন দাস (৯১তম) কয়েক ধাপ পিছিয়েছেন।

বর্তমানে ওয়ানডে ব্যাটারদের শীর্ষে রয়েছেন ভারতের শুভমান গিল, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান এবং ভারতের রোহিত শর্মা। বোলিংয়ে শীর্ষ তিনে রয়েছেন রশিদ খান, কেশভ মহারাজ ও মহেশ থিকশানা। আর অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এগিয়ে আছেন আজমতউল্লাহ ওমরজাই, সিকান্দার রাজা ও মোহাম্মদ নবি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

রিশাদের দুর্দান্ত ফর্মে উজ্জ্বল বাংলাদেশ। আইসিসি র‌্যাঙ্কিংয়ে তার বড় লাফ প্রমাণ করছে—দলে নতুন তারকা খুঁজে পেয়েছে টাইগাররা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission