যে কারণে গোলাপি জার্সি পরে মাঠে নামবে বাবর-শাহিনরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ , ০৩:০০ পিএম


পাকিস্তান ক্রিকেট বোর্ড
ছবি: সংগৃহীত

ক্রিকেট ম্যাচে বিশেষ বার্তা পৌঁছে দিতে ভিন্ন জার্সি পরার রীতি নতুন নয়। এবার সেই ধারায় যোগ দিলো পাকিস্তান ক্রিকেট দলও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে গোলাপি জার্সি পরে মাঠে নামবেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তথ্য অনুযায়ী, ‘পিঙ্কটোবর’ প্রকল্পের অংশ হিসেবে স্তন ক্যানসার সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছরের অক্টোবর মাস বিশ্বব্যাপী স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়।

পিসিবির প্রধান নির্বাহী সুমাইর আহমেদ সৈয়দ এক বিবৃতিতে বলেন, ক্রিকেটের জনপ্রিয়তা ও প্রভাবকে কাজে লাগিয়ে আমরা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে চাই। পিংক রিবন ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে স্তন ক্যান্সারের ঝুঁকি ও প্রাথমিক শনাক্তকরণে সচেতন করাই আমাদের লক্ষ্য। যা অনেক প্রাণ বাঁচাতে পারে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এই উদ্যোগ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সামাজিক দায়বদ্ধতারই অংশ। উভয় দল, ম্যাচ অফিসিয়াল, সম্প্রচারকর্মী ও সমর্থকদের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

এদিন শুধু ক্রিকেটাররাই নয়, ম্যাচ অফিসিয়াল, ধারাভাষ্যকার ও সাপোর্ট স্টাফরাও গোলাপি ফিতা সংযুক্ত পোশাক পরবেন। ম্যাচের স্টাম্পও থাকবে গোলাপি রঙে এবং ডিজিটাল স্ক্রিনে প্রচার হবে সচেতনতা বিষয়ক বার্তা।

বিজ্ঞাপন

পাকিস্তান ক্রিকেটে এটাই প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে ‘পিঙ্ক ডে’ আয়োজন। এর আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কয়েকবার ‘পিংক ডে’ পালন করা হয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া অনেক আগেই এই রীতি চালু করেছে। ২০১৩ সাল থেকে দক্ষিণ আফ্রিকা প্রতিবছর সীমিত ওভারের এক ম্যাচে গোলাপি জার্সি পরে খেলে, যার আয়ের অংশ ব্যয় হয় স্তন ক্যানসার চিকিৎসায়। অস্ট্রেলিয়াও বক্সিং ডে টেস্টে গোলাপি ক্যাপ পরে একই উদ্যোগে অংশ নেয়। উদ্দেশ্য একটাই ক্রিকেটের মাধ্যমে জীবন বাঁচানোর সচেতনতা ছড়িয়ে দেওয়া।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission