ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়া শিষ্টাচার শিখিয়ে গেছেন: ফারুক আহমেদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০১:১০ পিএম
খালেদা জিয়া শিষ্টাচার শিখিয়ে গেছেন: ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বগুণ এবং রাজনৈতিক শিষ্টাচারের ভূয়সী প্রশংসা করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির বর্তমান সহসভাপতি ফারুক আহমেদ।

বুধবার (৩১ ডিসেম্বর) দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়ে ফারুক জানান, তার মতো আপসহীন নেত্রী বাংলাদেশে আবার আসবেন কিনা, সন্দেহ রয়েছে।

ফারুক বলেন, আমরা সবাই জানি, খালেদা জিয়াকে আপসহীন নেত্রী বলা হয়। দীর্ঘ প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবনে তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। এ কারণেই তিনি আপসহীন। সবচেয়ে বড় কথা, তার মুখ থেকে কখনো কোনো অশোভন শব্দ শোনা যায়নি। রাজনীতিতে শিষ্টাচার কাকে বলে, সেটা আমাদের তিনি হাতে-কলমে শিখিয়ে গেছেন।

আরও পড়ুন

খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয় কাল। সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো ঢাকা শোকাতুর জনসমুদ্রে পরিণত হয়। জানাজায় অংশ নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ফারুক আহমেদ।

খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের স্মৃতিচারণা করে তিনি বলেন, আমাদের কোনো ম্যাচ হলে তার ছোট ছেলে আমাদের সঙ্গে কাজ করতেন। সে সূত্রে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে। দুই থেকে তিনবার তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি খুব বেশি কথা বলতেন না, তবে যা বলতেন তা ছিল গভীর অর্থবহ। তিনি আমাদের উৎসাহ দিতেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। নিঃসন্দেহে আমরা একজন অভিভাবককে হারালাম।

খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমবেদনা জানিয়েছেন এই বিসিবি পরিচালক।

তার ভাষ্য, তারেক রহমান এখন একা হয়ে গেছেন। বাবা নেই, মা নেই, ছোট ভাইও অনেক আগে চলে গেছেন। সামনে তার জীবন কতটা নিঃসঙ্গ হয়ে উঠবে, তা হয়তো এখনো তিনি পুরোপুরি উপলব্ধি করতে পারছেন না। চার-পাঁচ দিন পর এই শূন্যতা তিনি গভীরভাবে অনুভব করবেন।

খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে ফারুক বলেন, তারেক রহমান; তার ছোট ভাই কোকো ও আমি একই স্কুলে পড়েছি। কোকোর সঙ্গে প্রায় চার বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করেছি। আমি ছিলাম নির্বাচক কমিটির প্রধান, কোকো ছিলেন ডেভেলপমেন্ট কমিটির প্রধান। এসব স্মৃতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলের পর লুইস দিয়াজের গোলে এগিয়েও গিয়েছিল জার্মান জায়ান্টরা।
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যাচের বয়স তখন মাত্র ৫৩ সেকেন্ড। এর মধ্যেই গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই ধাক্কা খাওয়া দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি।
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
শুরুতে পিছিয়ে পড়ে শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
বেগম খালেদা জিয়া জবি প্রতিষ্ঠা করেছেন বলেই পদে পদে বঞ্চিত হয়েছি: জবি উপাচার্য
১০ তলা ভবনে লিফট নেই, ভোগান্তিতে বাকৃবির খালেদা জিয়া হলের ছাত্রীরা
১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন খালেদা জিয়া