ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

নতুন বছর নিয়ে আনুশকা-কোহলির রহস্যময় ছবি পোস্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম
নতুন বছর নিয়ে আনুশকা-কোহলির রহস্যময় ছবি পোস্ট। ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় রহস্যময় এক পোস্টের মাধ্যমে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানালেন বিরাট কোহলি এবং আনুশকা শর্মা। নিজেদের বর্ষবরণের ছবি প্রকাশ করেছেন দুই তারকা। দু’জনের মুখেই রং দিয়ে আঁকা ছবি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একসঙ্গে হাসিমুখে ছবি দিয়েছেন কোহলি। ভারতীয় সাবেক অধিনায়কের মুখের বাঁ দিকের অংশে স্পাইডারম্যানের মুখ আঁকা। আনুশকার মুখের বাঁ দিকে আঁকা প্রজাপতি।

পোস্টে কোহলি লিখেছেন, আমার জীবনের আলোকে সঙ্গে নিয়ে ২০২৬ সালে পা রাখছি। ২০২৬ সালকে স্বাগত।

প্রসঙ্গত, ২০২৫ সালটা কোহলির জন্য গুরুত্বপূর্ণ বছর ছিল। এবার প্রথমবারের মতো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল ট্রফি জিতেছে। তার এবং আরসিবির ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটেছে। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি। তার সব সিদ্ধান্তে পাশে ঢাল হয়ে থেকেছেন স্ত্রী আনুশকা শর্মা। যদিও এখন বেশ ভালো ফর্মে রয়েছেন বিরাট।

আরও পড়ুন

সদ্যই তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে পরপর দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। প্রথম ওয়ানডেতে ১২০ বলে ১৩৫ রাজ করেছেন। আর দ্বিতীয় তথা তার ৫৩ তম ওয়ান ডে সেঞ্চুরিটি ৯০ বলে করেছেন। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত ৮৪টি আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি।

কয়েক দিন আগেও দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফি খেলছিলেন কোহলি। সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তাই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে খেলার মধ্যে থাকতেই ১৪ বছর পর দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলেন। একটি ম্যাচে শতরান করেন। আর একটি ম্যাচে করেন অর্ধশতরান।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারত ও জাপানের মধ্যে ব্যবধান বিশাল। ভারত যেখানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়, জাপানের অবস্থান ৪১তম। তবে বৃষ্টির কারণে পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতেই সেই ব্যবধান ভুলিয়ে দিয়েছে স্বাগতিক জাপান। মাত্র ১৪ রানের মধ্যে ভারতের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে ঐতিহাসিক ম্যাচে বড় চাপ তৈরি করেছে তারা। সানোর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর শুরু হয় ম্যাচটি। শেষ পর্যন্ত দুই দলের ইনিংসই পাঁচ ওভারে সীমাবদ্ধ করা হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এটি ভারত ও জাপানের পুরুষ দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত একমাত্র টি-টোয়েন্টিটি হচ্ছে ‘সুজুকি কাপ’ এর অধীনে। মাত্র ৩০ বলের ইনিংস হওয়ায় শুরু থেকেই দ্রুত রান তোলার তাগিদ ছিল ভারতের ব্যাটসম্যানদের। কিন্তু প্রথম ওভারেই সেই পরিকল্পনায় ধাক্কা দেয় জাপান। চার্লি হারা-হিনজের ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে শোমা সুগায়া-স্লেটারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক শর্মা। প্রথম বলেই কোনো রান না করে আউট হন ভারতের ওপেনার। ২০২৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি অভিষেকের প্রথম বলে শূন্য রানে ফেরার পঞ্চম ঘটনা। এক বছরে পাঁচবার প্রথম বলে ডাক মেরে তিনি এখন রুয়ান্ডার কেভিন ইরাকোজে ও জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভার পাশে। অভিষেকের বিদায়ের পরও চাপ কাটেনি ভারতের। দ্বিতীয় ওভারে ইব্রাহিম তাকাহাশির বলে বড় শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে বেঞ্জামিন ইতো-ডেভিসের হাতে ক্যাচ দেন সঞ্জু স্যামসন। ৭ বলে ৯ রান করেন তিনি। তৃতীয় ওভারেও উইকেট হারায় ভারত। বেঞ্জামিন ইতো-ডেভিসের অফ স্পিনে ইনসাইড-আউট শট খেলতে গিয়ে অতিরিক্ত কভারে মাকোতো তানিয়ামার হাতে ক্যাচ দেন ঈশান কিষান। ৬ বলে ৩ রান করে ফেরেন তিনি। ফলে ২.৪ ওভারেই মাত্র ১৪ রানে ৩ উইকেট হারায় ভারত। চতুর্থ উইকেটে অধিনায়ক শ্রেয়াস আইয়ার কিছুটা প্রতিরোধ গড়েন। ১২ বলে একটি চারসহ ১৬ রান করেন তিনি। তবে ইনিংসের শেষ ওভারে আইয়ারও আউট হয়ে গেলে ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রানেই থামে ভারতের ইনিংস। ভারতের হয়ে তিলক ভার্মা ৩ বলে ১ এবং শিবম দুবে ১ বলে কোনো রান না করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৩ রান। জাপানের বোলারদের মধ্যে চার্লি হারা-হিনজে ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। ইব্রাহিম তাকাহাশি ২ ওভারে ১৩ রান দিয়ে একটি এবং বেঞ্জামিন ইতো-ডেভিস ১ ওভারে মাত্র ২ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। আরটিভি/এসকে
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আরও পড়ুন
সবাইকে টপকে শীর্ষে শাহরুখ, পিছিয়ে গেলেন বিরাট কোহলি
আরও এক বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন কোহলি-আনুশকা, দাম কত?
তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী? 
সমুদ্রে পাওয়া গেল রহস্যময় যান্ত্রিক বস্তু, তদন্তের জন্য ঢাকায় প্রেরণ