ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিপিএল ২০২৬

ওমারজাইয়ের ঝড়ো ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি সিলেটের

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০২:৪৫ পিএম
বিপিএল ২০২৬। ছবি: সিলেট টাইটান্স

রাজশাহীর কাছে হারের পর নোয়াখালীর বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছিল সিলেট টাইটান্স। নিজেদের তৃতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমেছে তারা। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ঢাকাকে ১৭৪ রানের লক্ষ্য দিয়েছে মিরাজ-আফিফরা। ২৪ বলে ফিফটি করে অপরাজিত ছিলেন ওমারজাই।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সিলেট। ৭ বলে ১১ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন রনি তালুকদার। অপর প্রান্ত থেকে সাইম আইয়ুব ব্যাট চালাতে থাকলেও ৬ রান করে ক্যাচ আউট হন মিরাজ।

আরও পড়ুন

ইনিংস লম্বা করতে পারেননি সাইম আইয়ুবও। ৩৪ বলে ২৯ রান করে ফেরেন তিনি। অন্যদিকে অল্পের জন্য ফিফটি তুলতে পারেননি পারভেজ ইমন। ৩২ বলে ৪৪ রান করে ফেরেন এই তরুণ ব্যাটার। ১১ বলে ১৩ রান করে তাকে সঙ্গ দেন আফিফ হোসেন।

এরপর দলের হাল ধরেন ইথান ব্রুকস ও আজমতুল্লাহ ওমারজাই। দুজনের মারকুটে ব্যাটিংয়ে ভর করে ১৯তম ওভারে ১৫০ রানের কোটা পার করে সিলেট। শেষ পর্যন্ত ব্রুকসের ৬ বলে ১৩ রান এবং ওমারজাইয়ের ২৪ বলে ঝড়ো ফিফটিতে ১৭৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় সিলেট।

ঢাকা ক্যাপিটালসের হয়ে ২ উইকেট শিকার করেন সালমান মির্জা। এ ছাড়াও নাসির হোসেন, সাইফ হাসান, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
শেষ বলে ছক্কা মেরে সিলেটকে সেমিফাইনালে তুললেন ওকস
সিলেটের কাছে অল্প রানে আটকে গেল রংপুর
বিপিএল ফাইনালের সময় এগিয়ে আনল বিসিবি
চট্টগ্রামের বিপক্ষে দারুণ জয়ে বিপিএল শেষ ঢাকার