ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

রিয়াল কিংবদন্তির চোখে রোনালদো নয়, সর্বকালের সেরা মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বে লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনালদো এই বিতর্ক যেন কখনোই শেষ হওয়ার নয়। ভক্তদের পাশাপাশি কোচ, সাবেক ফুটবলার ও বিশ্লেষকরাও এই ‘গোট’ বিতর্কে নিজেদের মতামত তুলে ধরেন।

সাধারণত কোনো ক্লাবের কিংবদন্তিরা নিজেদের ক্লাবের তারকাকেই এগিয়ে রাখেন। তবে এবার সেই চেনা ধারার বাইরে গিয়ে ভিন্ন মত দিলেন রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ ফুটবলের কিংবদন্তি রাউল গঞ্জালেজ।

রিয়াল মাদ্রিদের হয়ে রেকর্ড ৭১৪ ম্যাচে ৩২৩ গোল করা রাউল খেলেছেন ফুটবল ইতিহাসের অসংখ্য মহাতারকার সঙ্গে। জিনেদিন জিদান, ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রাজিলিয়ান রোনালদো নাজারিও ও লুইস ফিগোর মতো তারকাদের সতীর্থ ছিলেন তিনি। তবুও সর্বকালের সেরা ফুটবলার বাছাইয়ে নিজের সাবেক ক্লাবের তারকাদের নয়, রাউলের পছন্দ আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাউল বলেন,

“জিদান, ক্রিশ্চিয়ানো, রোনালদো নাজারিও এবং ফিগোর মতো খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। কিন্তু আমার চোখে মেসিই সেরা। সে একেবারেই আলাদা। যেসব কাজ অসম্ভব বলে মনে হয়, সেগুলো সে এমন সহজে করে যে দেখে মনে হয় রাস্তায় বন্ধুদের সঙ্গে খেলছে।”

রাউলের মতে, অন্যদের কাছে যা কল্পনার বাইরে, সেটিকে মাঠে স্বাভাবিক করে তোলার অসাধারণ ক্ষমতাই মেসিকে বাকিদের থেকে আলাদা করে শীর্ষে পৌঁছে দিয়েছে।

আরও পড়ুন

ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়েও লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো দুজনই নিজ নিজ ক্লাব—ইন্টার মায়ামি ও আল নাসরের হয়ে নিয়মিত গোল ও অ্যাসিস্ট করে যাচ্ছেন। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর ‘সর্বকালের সেরা’ বিতর্কে মেসি অনেকটাই এগিয়ে থাকলেও ফুটবলপ্রেমীদের দৃষ্টি এখন ২০২৬ বিশ্বকাপের দিকে। ধারণা করা হচ্ছে, এই আসরই হতে পারে ফুটবল ইতিহাসের দুই মহাতারকার ‘লাস্ট ডান্স’।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
অসুস্থতার কারণে পুরুষদের সাইক্লিংয়ের রোড রেসিংয়ে অংশ নিতে পারেননি বাংলাদেশের সাইক্লিস্ট সবুর হোসেন। দুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সেবন করেও প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো ফিটনেস ফিরে পাননি সবুর।
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
চোখ ধাঁধানো হেডে হাজার গোলের আরও কাছে রোনালদো
মেসির অবসরের পরই রোনালদোকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা
আমি খুবই খুশি, এটি দারুণ অর্জন: রোনালদো
যে কারণে ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়লেন রোনালদো