যুব বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ , ০৯:৫৯ পিএম


যুব বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা 
ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজুল হাকিম তামিম। সহ-অধিনায়ক করা হয়েছে জাওয়াদ আবরারকে।

বিজ্ঞাপন

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে পাকিস্তানের কাছে হেরে টানা তৃতীয়বারের মতো ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয় তামিমদের। বিশ্বকাপের দলে এশিয়া কাপের স্কোয়াড থেকে মাত্র একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার মোহাম্মদ সবুজ বাদ পড়েছেন, তার জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন আল ফাহাদ।

যুব বিশ্বকাপের এবারের আসরের আয়োজক দেশ জিম্বাবুয়ে ও নামিবিয়া। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড। আগামী ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও ভারতের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৭ জানুয়ারি, ভারতের বিপক্ষে।

বিজ্ঞাপন

দলে রয়েছেন সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, রিফাত বেগ, শাহরিয়া আহমেদ ও ইকবাল হোসেন ইমনের মতো একাধিক পরীক্ষিত ক্রিকেটার।

স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে আব্দুর রহিম, দেবাশীষ সরকার, রাফি উজ জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, সানজিদ মজুমদার ও মোহাম্মদ সবুজকে।

বিজ্ঞাপন

বিশ্বকাপে অংশ নিতে আগামী ৪ জানুয়ারি ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়া আহমেদ ও ইকবাল হোসেন ইমন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্ট্যান্ডবাই: আব্দুর রহিম, দেবাশীষ সরকার, রাফি উজ জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, সানজিদ মজুমদার, মোহাম্মদ সবুজ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission