ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সৌদি প্রো লিগ

উড়ন্ত আল নাসরকে মাটিতে নামাল আল আহলি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১১:২১ এএম
উড়ন্ত আল নাসরকে মাটিতে নামাল আল আহলি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সৌদি প্রো লিগের হাইভোল্টেজ ম্যাচে আল আহলির বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসর। এদিন পিছিয়ে পড়ে কামব্যাক করলেও হার এড়াতে পারেনি ক্রিশ্চিয়ানোর রোনালদোর দল। পুরো ম্যাচে নিষ্প্রভ ছিলেন পর্তুগিজ তারকা, যার ফলে সৌদি প্রো লিগের চলতি মৌসুমে প্রথম হারের স্বাদ পায় আল নাসর।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল আহলির কাছে ৩-২ ব্যবধানে হেরেছে আল নাসর। ইংলিশ ফরোয়ার্ড টোনি ইভানের জোড়া গোল আর মেরিহ দেমিরালের গোলে জয় তুলে নেয় আল আহলি। নাসরের হয়ে গোল দুটি করেন আব্দুল্লাহ আল-আমরি।

পুরো ম্যাচে বল দখলে আল নাসরের আধিপত্য থাকলেও, প্রথম থেকেই তাদের রক্ষণভাগের দুর্বলতা কাজে লাগায় আল আহলি। প্রথম মিনিটেই গ্যালেনোর শট ক্রসবারে লেগে ফিরে আসে। তবে সপ্তম মিনিটে আর ভুল করেননি টোনি— গ্যালেনোর স্কয়ার পাস থেকে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান তিনি।

আরও পড়ুন

২০তম মিনিটে নিজের অর্ধ থেকে আসা একটি লম্বা পাসে দৌড়ে গিয়ে আল নাসর গোলরক্ষক নাওয়াফ আল আকিদিকে পরাস্ত করে ব্যবধান ২-০ করেন এ ইংলিশ ফরোয়ার্ড। ৩০তম মিনিটে কিছুটা অপ্রত্যাশিতভাবে ম্যাচে ফেরে আল নাসর।

সেন্টারব্যাক আল আমরির দূরপাল্লার এক শট আল আহলি গোলরক্ষক আবদুলরহমান আল সানবির পা ফসকে জালে ঢুকে যায়। বিরতির ঠিক আগে মার্সেলো ব্রোজোভিচের কর্নার থেকে দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচে সমতা ফেরান আল আমরি।

বিরতির আগে টোনির শট পোস্টের গোড়ায় লেগে ফিরে আসায় এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে আল আহলি। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ আবার নেয় স্বাগতিকরা। ৫৩তম মিনিটে মাতেউস গনসালভেসের ফ্রি-কিক অ্যাক্রোবেটিক ভঙ্গিতে হুক করে দেমিরালের কাছে পাঠান টোনি, সেখান থেকে ছয় গজ বক্সের ভেতর হেডে জয়সূচক গোলটি করেন তুর্কি ডিফেন্ডার।

610679820_18550491310018981_115221373382449460_n

এরপর বল দখলে এগিয়ে থাকলেও আল নাসর তেমন পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের শেষদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে— জোয়াও ফেলিক্সকে চড় মারায় আল আহলির আলি মাজারশি এবং ওয়াহেব সালেহকে বাজেভাবে ফাউল করায় আল নাসরের নাওয়াফ বুশাল লাল কার্ড দেখেন।

পুরো ম্যাচজুড়ে পর্তুগিজ তারকা রোনালদো ছিলেন অনেকটাই নিষ্প্রভ; প্রথমার্ধে একটি লক্ষ্যভ্রষ্ট হেড ছাড়া তার আর কোনো উল্লেখযোগ্য প্রচেষ্টা ছিল না। সব মিলিয়ে সৌদি প্রো লিগের চলতি মৌসুমে ১১ ম্যাচ পর হারের স্বাদ পেলো আল নাসর। আল আহলির বিপক্ষে হারের আগে ১০ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ছিল ৩১।

এই হারে লিগের শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়লো আল নাসর। ৪ জানুয়ারি দামাকের বিপক্ষে জিতলে তাদের হটিয়ে শীর্ষে ওঠার সুযোগ পাবে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
আরও পড়ুন
রোনালদোর আচরণ নিয়ে প্রশ্ন তুললেন ওয়েইন রুনি
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
পর্তুগাল দল থেকে নিষেধাজ্ঞার মুখে রোনালদো
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো