ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

পুরো জাতি মোস্তাফিজের পাশে আছে: তাবিথ আউয়াল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৬:৩৭ পিএম
পুরো জাতি মোস্তাফিজের পাশে আছে: তাবিথ আউয়াল। ছবি: সংগৃহীত

উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় সমালোচনার ঝড় বয়ছে ক্রীড়াঙ্গনে। এবার মোস্তাফিজকে বাদ দেওয়ায় তীব্র হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তার মতে, জাতীয়তার কারণে মোস্তাফিজকে লক্ষ্যবস্তু করা অসহিষ্ণুতার চরম বহিঃপ্রকাশ।

রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।

তাবিথ আউয়াল লিখেছেন, মোস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট, যিনি নিজের পারফরম্যান্স দিয়েই সেখানে জায়গা করে নিয়েছিলেন। কেবল জাতীয়তার কারণে তাঁকে লক্ষ্যবস্তু করা একজন খেলোয়াড়ের প্রতি চরম অবিচার এবং অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ।

আরও পড়ুন

ক্রিকেটকে ‘জেন্টলমেন্টস গেম’ হিসেবে উল্লেখ করে বাফুফে সভাপতি বলেন, খেলাধুলার মতো অঙ্গনে এ ধরনের বৈষম্য কোনোভাবেই কাম্য নয়। তিনি ভারতীয় কর্তৃপক্ষ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতি আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলায় রাজনীতিকরণ বন্ধ করতে হবে।

তাবিথ আউয়াল তার পোস্টে আরও লেখেন, খেলাধুলার রয়েছে বিভেদ ভুলে মানুষকে এক করার অসীম শক্তি। সেটিকে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা তৈরির মাধ্যম হিসেবে কাজে লাগানো উচিত।

পোস্টের শেষ অংশে মোস্তাফিজের প্রতি সমর্থন জানিয়ে তাবিথ আউয়াল লেখেন, ‘শক্ত থাকো মোস্তাফিজ। পুরো জাতি আজ তোমার পাশে আছে।’

মোস্তাফিজের ঘটনায় সামনে আসা নিরাপত্তা উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভেন্যু পরিবর্তনের জন্য নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে চিঠি দিচ্ছে বাংলাদেশ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
বাংলাদেশে খুনের মামলা ধামাচাপা দিতে ৯০ হাজার ডলার ঘুষ, অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার ১
বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল
১৮০ দিনের বিনিয়োগ পরিকল্পনার অগ্রগতি প্রকাশ করেছে ইনভেস্ট বাংলাদেশ
বাংলাদেশি শিক্ষার্থীদের বড় সুযোগ দিল যুক্তরাষ্ট্র, আবেদন শেষ ২৩ সেপ্টেম্বর