ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, নেই জাকের-শান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, নেই জাকের-শান্ত। ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা হয়নি টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ ফর্মে থাকলেও তাকে দলে রাখেনি নির্বাচকরা। একই সঙ্গে বাদ পড়েছেন গত বছর আফগানিস্তানের বিপক্ষে সিরিজে নেতৃত্ব দিয়ে দলকে জয় এনে দেওয়া জাকের আলী অনিকও।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই স্কোয়াড প্রকাশ করে বিসিবি। ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। সহ-অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে।

স্কোয়াডে আরও রয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।

আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের। আর এদিনই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। বিশ্বকাপ শুরুর দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে লিটন-তাসকিনরা বিশ্বকাপ মিশন শুরু করবেন। ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ।

আরও পড়ুন

টাইগাররা তাদের পরের ম্যাচ খেলবে ৯ ফেব্রুয়ারি, প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা ইতালির বিপক্ষে। এই ম্যাচও হবে কলকাতায়, শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়। ১৪ ফেব্রুয়ারি বসন্তের প্রথম দিনে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচও হবে কলকাতায়, শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। আর নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে খেলবে টাইগাররা। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া এই ম্যাচের ভেন্যু মুম্বাই।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ অবশ্য শ্রীলঙ্কাকে ভেন্যু হিসেবে দেওয়ার আহ্বান জানিয়েছে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফুটবলার, আতঙ্কে পরিত্যক্ত ম্যাচ
ইতালির সিসিলিতে লাল কার্ড দেখানোর পর ড্রেসিংরুম থেকে ছুরি হাতে মাঠে ফিরে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এক ফুটবলারের বিরুদ্ধে।
লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফুটবলার, আতঙ্কে পরিত্যক্ত ম্যাচ
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
২০৩১ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র।
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
ম্যাচের আগে রিয়ালের দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন এনদ্রিক
চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দহফেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। চোটের কারণে ম্যাচটি খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এনদ্রিকের।
ম্যাচের আগে রিয়ালের দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন এনদ্রিক
গেইলের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ভারতের তরুণ ব্যাটার
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ভারতের তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য। মাত্র ৬৮ বলে ১৯ ছক্কা ও ৪ চারের সাহায্যে ১৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন দিল্লির এই ব্যাটার।
গেইলের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ভারতের তরুণ ব্যাটার
চুলের রঙ নিয়ে সমালোচকদের কড়া জবাব নেইমারের, ‘ওরা ফুটবল বোঝে না’
ফুটবলারদের চুলের স্টাইল ও রঙ নিয়ে নতুন কিছু নয়। তবে মাঠের পারফরম্যান্সের সঙ্গে চুলের রঙকে জড়িয়ে সমালোচনা করায় এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
চুলের রঙ নিয়ে সমালোচকদের কড়া জবাব নেইমারের, ‘ওরা ফুটবল বোঝে না’
আরও পড়ুন
আইরিশদের বিপক্ষে ১১ রানে হারল বাংলাদেশ
বিশ্বকাপকে সামনে রেখে ঘানার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতের পাঁচ রেকর্ড