ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ পাকিস্তানের মতো সন্ত্রাসী পাঠায়নি:শশী থারুর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০১:২১ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন আইপিএল টুর্নামেন্টে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর ক্রিকেট বিশ্ব উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশ ইতোমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রেক্ষাপটে ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান শশী থারুর ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক এবং মুস্তাফিজ ইস্যুতে নিজের মতামত ব্যক্ত করেছেন।

শশী থারুর বলেছেন, বাংলাদেশ পাকিস্তান নয়। বাংলাদেশ থেকে সন্ত্রাসী পাঠানো হয়নি, তাই এই পরিস্থিতি পাকিস্তান-ভারত সম্পর্কের মতো নয়। দুই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভিন্ন এবং কূটনৈতিক স্তরও আলাদা।

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত নিন্দনীয় এবং খেলাধুলায় অপ্রয়োজনীয় রাজনীতি প্রবেশ করানো হয়েছে। যেহেতু বিসিসিআই নিজেই মুস্তাফিজকে যোগ্য খেলোয়াড় হিসেবে তালিকাভুক্ত করেছে, তাই কেকেআরের তাকে দল থেকে বাদ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।

আরও পড়ুন

শশী থারুর আরও যোগ করেন, ক্রিকেটকে রাজনীতি থেকে আলাদা রাখা উচিত। মুস্তাফিজ কোনো ঘৃণাসূচক বা বিতর্কিত মন্তব্য করেননি, তিনি শুধুমাত্র একজন ক্রীড়াবিদ। তাকে নিশানা করা হচ্ছে যা অন্যায়। এই সিদ্ধান্ত দ্রুত, সামাজিক যোগাযোগমাধ্যমের চাপেই নেওয়া হয়েছে যা আমাদের জাতীয় মর্যাদা ও কূটনীতিকে ক্ষুণ্ন করছে।

তিনি পুরো বিষয়টিকে ‘হাস্যকর’ এবং ‘অবিবেচিত’ সিদ্ধান্ত বলে উল্লেখ করেন, যা ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সংস্কৃতির ক্ষতি করছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
বার্সেলোনার বিপক্ষে আসন্ন এল ক্লাসিকোতে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় গুরুত্বপূর্ণ এই ম্যাচসহ আগামী চারটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের লড়াকু মানসিকতার আরেকটি দৃষ্টান্ত দেখা গেল রোমের অলিম্পিক স্টেডিয়ামে।
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ভারত সফরটা স্মরণীয় করে রাখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটার এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে পেছনে ফেলেছেন ক্রিস গেইল ও এভিন লুইসকে।
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
জাতীয় স্টেডিয়ামের মিডিয়া বক্সের পাশের ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামের ঝটিকা পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন তিনি। আমিনুল হক বলেন, ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যে কোনও ফুটবল আসরেই মিডিয়া বক্সের পাশাপাশি ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকরা ব্যবহার করতে পারবেন। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ দিয়েই তা কার্যকর হবে। এমনিতে প্রেস বক্সে মাঝে পিলারের কারণে ৫০-৬০ জন বসে কাভার করতে পারে না।  তিনি বলেন, ওভারফ্লো জোনে বসে বাকি সাংবাদিকরা এখন থেকে ম্যাচ কাভার করবেন। ক্রীড়া সাংবাদিকরা হলো খেলার প্রাণ। তারা ম্যাচ কাভার করতে না পারলে কেমনে হবে? এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে এ বিষয়ে একটি চিঠি জারি করার নির্দেশও দেন তিনি। তার সিদ্ধান্ত ভবিষ্যতে বদলে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আপাতত নীতিগত সিদ্ধান্ত এটা। তবে আমি কথা দিচ্ছি, আমার এই সিদ্ধান্ত বদলে যাবে না। ক্রীড়া সাংবাদিকরা দুই জায়গাতে বসে খেলা কাভার করতে পারবেন। আরটিভি/এসআর  
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
আরও পড়ুন
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম
আড়াই লাখ কোটি টাকার ব্র্যান্ড আইপিএল, ব্যবসায়িক মূল্যে নতুন রেকর্ড
আইপিএলের মূল্য ছাড়াল রেকর্ড ২০ বিলিয়ন ডলার, সবচেয়ে দামি দল কোনটি?