২০২৬ বিশ্বকাপের আগে হামজাদের টুর্নামেন্টের আমন্ত্রণ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ , ০৩:৫৯ পিএম


২০২৬ বিশ্বকাপের আগে হামজাদের টুর্নামেন্টের আমন্ত্রণ
ছবি: সংগৃহীত

২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল শুরু হতে যাচ্ছে ১১ জুন থেকে। এর আগে ১ থেকে ৯ জুন পর্যন্ত ফিফা উইন্ডো রয়েছে, যা বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর জন্য প্রস্তুতির সুযোগ হিসেবে বিবেচিত। একই সময়ে বিশ্বকাপের বাইরে থাকা দলগুলোও র‌্যাঙ্কিং বাড়াতে ম্যাচ বা টুর্নামেন্ট খেলবে।

বিজ্ঞাপন

মালদ্বীপ তাদের ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি চার জাতির টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে। সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মালদ্বীপ সফরকালে এই টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। উল্লেখযোগ্য, ২০০০ সালে মালদ্বীপ ফুটবল সংস্থার ৫০ বছর পূর্তি উপলক্ষেও টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল, যেখানে বাংলাদেশও অংশগ্রহণ করেছিল।

এই টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার ফুটবল-প্রেমী দেশগুলোকে নিয়ে আয়োজন হবে। ইতোমধ্যে শ্রীলঙ্কা টুর্নামেন্টে খেলার সম্মতি প্রদান করেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ মালদ্বীপ থেকে আমন্ত্রণ পেয়েছে। কয়েক দিনের মধ্যে জাতীয় দল কমিটি অথবা বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এই আমন্ত্রণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, বাংলাদেশ জাতীয় দল আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে। এর আগে মালয়েশিয়া ও থাইল্যান্ডে একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে ফেডারেশন। যদি অ্যাওয়ে ম্যাচ সম্ভব না হয়, তাহলে হোম ম্যাচ আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

ফিফা উইন্ডোতে ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য, তাই জুন মাসের এই টুর্নামেন্টে বাংলাদেশ দল হামজা ও সামিতকে নিয়ে খেলতে পারবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission