ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

সাকিবকে পেছনে ফেলে নতুন রেকর্ড নাসুমের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম
সাকিবকে পেছনে ফেলে নতুন রেকর্ড নাসুমের। ছবি: সংগৃহীত

চলমান বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসকে মাত্র ৬২ রানে গুটিয়ে দিয়েছে সিলেট টাইটান্স। এদিন বল হাতে রীতিমতো জাদু দেখিয়েছিলেন নাসুম আহমেদ। সেই সঙ্গে সাকিব আল হাসানকে ছাড়িয়ে বিপিএলের ইতিহাসে স্পিনারদের মধ্যে সেরা বোলিং ফিগারের মালিক বনে গেছেন তিনি।

সোমবার (৫ জানুয়ারি) নোয়াখালীর বিপক্ষে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এই বাঁ-হাতি স্পিনার।

আরও পড়ুন

বিপিএলে স্পিনারদের মধ্যে এতদিন সেরা বোলিং ছিল সাকিবের, ২০১৭ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। এতে বিপিএলে পাঁচ উইকেট নেওয়া পঞ্চম স্পিনার হলেন নাসুম।

এই তালিকায় তার আগে ইমরান তাহির, নাসির হোসেন ও আফিফ হোসেন ধ্রুব রয়েছেন। এ ছাড়া ১৪৭ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই তার প্রথম ৫ উইকেট।

এ ছাড়া পেসার ও স্পিনার মিলিয়ে বিপিএল ইতিহাসে চতুর্থ সেরা বোলিং ফিগার এটি। এই তালিকার শীর্ষে রয়েছেন তাসকিন আহমেদ, ১৯ রানে ৭ উইকেট শিকার করেছিলেন তারকা এই পেসার।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আগামী ২৬ অক্টোবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি কার হাতে উঠবে, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। এবার সেই আলোচনায় নিজের প্রত্যাশার কথা জানালেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আরও পড়ুন
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
সাকিব বাদ, বড় সুখবর পেলেন মোস্তাফিজ
দেশে সাকিবের নিরাপত্তা নিয়ে যা বললেন ডা. জাহেদ
সাকিব আল হাসান একজন নষ্ট ও পচে যাওয়া মানুষ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা