ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

মুস্তাফিজ ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে এক হাত দিলেন শশী থারুর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০২:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্তকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর। তাঁর মতে, এই সিদ্ধান্ত ক্রিকেটে অযথা রাজনীতি ঢুকিয়ে দেওয়ার শামিল এবং এটি ভারতের কূটনৈতিক অবস্থানকেও প্রশ্নের মুখে ফেলেছে।

মুস্তাফিজকে ছাড়তে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বিসিসিআইয়ের নির্দেশের পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠিও দেয় বিসিবি। এ পরিস্থিতিতে থারুর বলেন, এতে অবাক হওয়ার কিছু নেই। আমরাই নিজেদের ওপর এই বিব্রতকর পরিস্থিতি ডেকে এনেছি, মন্তব্য করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া সাক্ষাৎকারে শশী থারুর বলেন, বিসিসিআইয়ের সিদ্ধান্ত একেবারেই নিন্দনীয়। এটি ক্রিকেটীয় যুক্তির সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। বিসিসিআই নিজেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা দিয়েছে। যদি মুস্তাফিজ সেই তালিকায় থাকেন, তাহলে কেকেআরের দোষ কোথায়? যাকে যোগ্য বলে তালিকাভুক্ত করা হয়েছে, তাকেই পরে নিয়ে আপত্তি তোলা সম্পূর্ণ অযৌক্তিক।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সংখ্যালঘু নির্যাতনের ‘কথিত’ অভিযোগকে কেন্দ্র করেই বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে থারুর শুরু থেকেই ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মেলানোর বিরোধিতা করে আসছেন। তার ভাষায়, বাংলাদেশ পাকিস্তান নয়। বাংলাদেশ সীমান্ত পেরিয়ে সন্ত্রাস পাঠায়নি। ভারত–বাংলাদেশ সম্পর্ক ও ভারত–পাকিস্তান সম্পর্ক এক নয়। দুই দেশকে এক পাল্লায় মাপা ভয়ঙ্কর নজির তৈরি করবে।

বিসিসিআইয়ের সিদ্ধান্তে নৈতিক প্রশ্নও তুলেছেন কংগ্রেস সাংসদ। তিনি প্রশ্ন রাখেন, ধরা যাক, লিটন দাস বা সৌম্য সরকার বাংলাদেশ দলের হিন্দু ক্রিকেটাররা আইপিএলে সুযোগ পেলে কি তাদেরও বাদ দেওয়া হতো? যদি না হতো, তাহলে আমরা কী বার্তা দিচ্ছি? আমরা কি মুসলিম বাংলাদেশিদের বিরুদ্ধে, কিন্তু হিন্দু বাংলাদেশিদের বিরুদ্ধে নই?

আরও পড়ুন

থারুর আরও বলেন, মুস্তাফিজ কখনো ঘৃণামূলক বক্তব্য দেননি কিংবা ভারতের বিরুদ্ধে অবস্থান নেননি। “তিনি শুধুই একজন ক্রীড়াবিদ। তাহলে এখানে শাস্তি পাচ্ছে কে? প্রশ্ন তোলেন তিনি। তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের চাপেই এই প্রতিক্রিয়াশীল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর দায় কেন শুধু ক্রিকেটকেই বইতে হবে? ভারত–বাংলাদেশের সম্পর্ক শুধু ক্রিকেটে সীমাবদ্ধ নয় বাণিজ্য, কূটনীতি ও সংস্কৃতির মতো বহুস্তরের সম্পর্ক রয়েছে।

শশী থারুরের মতে, এই সিদ্ধান্ত ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এটি আমাদের দেশ হিসেবে ছোট করে, আমাদের কূটনীতিকে ছোট করে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে দুর্বল করে, বলেন তিনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আরও পড়ুন
দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন মুস্তাফিজুর রহমান
মিরপুরে তাসকিন-মুস্তাফিজের তোপে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, বৃষ্টিতে বন্ধ খেলা
ডট বলের অনন্য মাইলফলকে মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় জয় পেল লাহোর কালান্দার্স