ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে: রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম
বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে: রমিজ রাজা। ছবি: সংগৃহীত

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে অনাকাঙ্ক্ষিতভাবে বাদ দেওয়ার পর ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত প্রকাশ করেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী তারকা ও পিসিবির সাবেক সভাপতি রমিজ রাজা।

সোমবার (৫ জানুয়ারি) একসাক্ষাৎকারে রমিজ রাজা বলেন, আমার মতে বাংলাদেশ তাদের জায়গায় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ প্লেয়ারদের নিরাপত্তা সবার আগে।

আক্ষেপ করে তিনি বলেন, খেলা এবং রাজনীতি কখনো এক করা উচিত নয়। মোস্তাফিজের মতো একজন বিশ্বমানের বোলার কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন, অথচ তাকে যেভাবে রাজনৈতিক চাপের মুখে বাদ দেওয়া হয়েছে তা ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করেছে।

আরও পড়ুন

রমিজ রাজা অতীতে পাকিস্তানের সঙ্গে হওয়া ভারতের আচরণের উদাহরণ টেনে বলেন, এর আগে এশিয়া কাপে ভারত নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফরে যায়নি এবং তাদের ম্যাচগুলো সরিয়ে নিয়েছিল। আজ বাংলাদেশের সঙ্গে যা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক।

এদিকে মোস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলার বিষয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারতে নিরাপদ বোধ করছে না এবং তারা তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে আগ্রহী।

বাংলাদেশ অংশ না নিলে কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়বে বিসিসিআই। এই সংকট এড়াতে ভারত এখন বাংলাদেশ দলকে ‘রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ নিরাপত্তা’ (যা সরকারপ্রধানরা পেয়ে থাকেন) দেওয়ার নজিরবিহীন প্রস্তাব দিয়েছে। তবে বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে।

দেশের এক শীর্ষ সংবাদমাধ্যম জানিয়েছে, আজই আইসিসির সঙ্গে বিসিবির ভেন্যু পরিবর্তন সংক্রান্ত একটি সভা হওয়ার কথা রয়েছে। আপাতত বিশ্ব ক্রিকেটের নজর এখন আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
মোটরস্পোর্টের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ইতালির তরুণ রেসার আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি। দীর্ঘ ৭৩ বছর পর আবারও ফর্মুলা ওয়ান (এফওয়ান) বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে ইতালি।
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের চাপে ফেলেছে স্বাগতিকরা।
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হতাশাজনক বিদায়ের পরও সেলেসাওদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশটির ফুটবল কিংবদন্তি ও সাবেক অধিনায়ক কাফু।
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। ফলে ফিল্ডিং দিয়ে ম্যাচ শুরু করছে নাজমুল হোসেন শান্তর দল।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক জয়ের ইতিহাস গড়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচে। দুইবার পিছিয়ে পড়েও সাবেক ক্লাব লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে তুর্কি জায়ান্টরা।
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
আরও পড়ুন
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন থেকে প্রশাসন ক্যাডার বাকৃবির শাহীদুল
বাংলাদেশ-চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক সই
নতুন আমির পেল জামায়াতের ২৭ জেলা ও মহানগর শাখা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিক