ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নিরাপত্তা নিশ্চিত না হলে অধিকার নিয়ে ফাইট করে যাব: বুলবুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

নিশ্চিত নিরাপত্তা না পেলে অধিকার নিয়ে লড়াই চালিয়ে যাবে বাংলাদেশ এমন কঠোর অবস্থানের কথা জানালেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভারতের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা শঙ্কার প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগের সিদ্ধান্তে অনড় রয়েছে বলে স্পষ্ট করেছেন তিনি।

নিরাপত্তা উদ্বেগের বিষয়টি জানিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে বিসিবি। জবাবে আইসিসি বাংলাদেশ দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিলেও, সেই নিশ্চয়তা কেবল খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বলে মনে করছে বিসিবি। টুর্নামেন্ট কাভার করতে যাওয়া সাংবাদিক ও ম্যাচ দেখতে যাওয়া সমর্থকদের নিরাপত্তা নিয়ে আইসিসির পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা না পাওয়ায় উদ্বেগ কাটেনি বোর্ডের।

আইসিসির মেইল পাওয়ার পর ভারতে বিশ্বকাপে অংশগ্রহণ করা হবে কি না এ বিষয়ে যুব ও ক্রীড়ামন্ত্রী আসিফ নজরুলের সঙ্গে জরুরি বৈঠক করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ড পরিচালকরা। সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে সাংবাদিকদের বুলবুল জানান, খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিসিবি তাদের সিদ্ধান্তে অটল থাকবে।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, আমরা আইসিসিকে চিঠি দিয়েছি মূলত খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে। কিন্তু খেলোয়াড়দের পাশাপাশি সাংবাদিক ও ভক্তরাও তো সেখানে যাবে। সবার নিরাপত্তা চেয়ে আলাদা করে চিঠি দেওয়া সম্ভব নয়। এ কারণে আমরা সরকারের নির্দেশনা নিচ্ছি।

তিনি আরও জানান, বিদেশ সফরের ক্ষেত্রে সরকারের অনুমোদন অপরিহার্য। সেই অনুমোদনের বিষয়টি স্পষ্ট করতেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক করা হয়েছে। বিসিবি সভাপতি বলেন, যদি খেলোয়াড়সহ সবার নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তাহলে এই বিশ্বকাপে আমাদের অধিকার নিয়ে আমরা ফাইট করে যাব।

আরও পড়ুন

নিরাপত্তা ইস্যুতে এবারই প্রথম এত জোরালো অবস্থান নেওয়ার কারণ ব্যাখ্যা করে আমিনুল বলেন, আমরা কোনো অজুহাত দিচ্ছি না, ভ্যালিড রিজনের কথা বলছি। এতগুলো বিশ্বকাপে খেলেছি, কখনো তো এমন কথা বলিনি। এবার বাস্তব কারণেই নিরাপত্তা নিয়ে সমস্যা মনে হয়েছে, তাই বিষয়টি তুলেছি।

বিসিবি জানিয়েছে, আইসিসি ও সরকারের কাছ থেকে পূর্ণ নিরাপত্তা বিষয়ে সুস্পষ্ট আশ্বাস পেলে তবেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। এর আগে পর্যন্ত ভারতের বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে কোনো অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’
মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল
বিশ্বকাপের তদন্ত প্রতিবেদন নিয়ে যা বললেন আসিফ নজরুল
স্বাগতম, শেখ হাসিনা: আসিফ নজরুল