ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ খেলতে চাই না: আসিফ নজরুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায় না। কষ্ট করে কোয়ালিফাই করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেও জাতীয় অবমাননার বিনিময়ে কিংবা ক্রিকেটার, দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে বাংলাদেশ মাঠে নামবে না বলে স্পষ্ট অবস্থান জানিয়েছেন তিনি।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

ড. আসিফ নজরুল বলেন, আমরা ক্রীড়াপাগল, ক্রিকেটভক্ত জাতি। আমরা অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই। কিন্তু সেটা হবে না জাতির অবমাননার বিনিময়ে কিংবা আমাদের ক্রিকেটার, দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রেখে।

তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে প্রাপ্ত সাম্প্রতিক চিঠি পর্যালোচনা করে বাংলাদেশের পক্ষ থেকে মনে হয়েছে, ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য যে গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, সেটি আইসিসি যথাযথভাবে উপলব্ধি করতে পারেনি। “আমার কাছে এটি শুধু নিরাপত্তার বিষয় নয়, এটি জাতীয় মর্যাদার প্রশ্ন,” বলেন তিনি।

ভারতের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করে আসিফ নজরুল বলেন, তবে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপোষ করবো না।

তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে আগ্রহী এবং বিকল্প আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কায় খেলতে চায়। এ অবস্থানে সরকার অনড় রয়েছে। আমাদের যুক্তি যথেষ্ট শক্ত। আমরা আইসিসিকে বোঝাতে সক্ষম হবো বলে আশা করছি, যাতে তারা নিরপেক্ষতা ও সহৃদয়তার সঙ্গে বিষয়টি বিবেচনা করে বাংলাদেশের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, বাংলাদেশের মূল অবস্থান হলো আইসিসিকে যুক্তি দিয়ে বোঝানো। বাংলাদেশের নিরাপত্তা, সম্মান ও মর্যাদার প্রশ্নে কোনো আপোষ নয় এই স্ট্যান্ডে আমরা অটল। তবে আমরা অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই।

আরও পড়ুন

পরবর্তী পরিস্থিতি বিবেচনায় আবারও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। বর্তমানে সরকারের সিদ্ধান্ত স্পষ্ট ভারতে খেলার মতো পরিবেশ নেই, এই অবস্থান তুলে ধরে আইসিসিকে চিঠি দেওয়া হবে। তিনি জানান, আজ রাতেই অথবা বৃহস্পতিবার সকালের মধ্যে সেই চিঠি পাঠানো হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্রিকেটারদের জন্য মসজিদ নির্মাণ করছে বিসিবি
ক্রিকেটারদের নামাজ আদায়ের সুবিধার্থে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন বিসিবি প্রাঙ্গণে মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেটারদের জন্য মসজিদ নির্মাণ করছে বিসিবি
নাতনির সঙ্গে ৭০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক
বয়স যে কেবলই একটি সংখ্যা, সেটিই যেন নতুন করে প্রমাণ করলেন চিলির ইভোনে ভিলদোসোলা। ৭০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন এই প্রবীণ ব্যাটার।
নাতনির সঙ্গে ৭০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক
নরওয়ে-পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
নরওয়ে-পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ইতোফুসার সাক্ষাৎকার / ‘আমি বাংলা জানি না, সতীর্থরা আমাকে বোঝাতে ইশারা-ইঙ্গিত ব্যবহার করে’
বাংলাদেশের হয়ে মাঠে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হয়ে খেলেছেন এই উইঙ্গার। লাল-সবুজ জার্সি তে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলায় কথা না বলতে পারলেও ইংরেজী ও ইশারার মাধ্যমের সতীর্থদের থেকে বিভিন্ন পরামর্শ নেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অজানা অনেক কিছু জানিয়েছেন ২২ বছর বয়সী ফুটবলার। প্রশ্ন: গতকাল জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয়েছে, নিজেকে কিভাবে মূল্যায়ন করবেন? শুকি ইতোফুসা: ছোটবেলা থেকেই জাতীয় দলের জার্সি পরা এবং সেই জার্সিতে মাঠে খেলা আমার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বাস্তবে পরিণত করতে পেরে আমি খুবই আনন্দিত। গতকালের ম্যাচের পারফরম্যান্স নিয়ে বললে, এখনও কিছু জায়গায় আমার উন্নতি করার প্রয়োজন আছে।  আমি আমার ফিটনেস ও কন্ডিশন আরও উন্নত করতে কঠোর পরিশ্রম করতে চাই। পাশাপাশি গোল করা বা অ্যাসিস্ট করার মাধ্যমে দলের জন্য আরও বেশি অবদান রাখতে চাই। প্রশ্ন: ভেবেছিলেন প্রথম ম্যাচেই লাল সবুজ জার্সি পড়ে মাঠে নামা হবে? শুকি ইতোফুসা: আমি আসলে কখনও এভাবে ভাবিনি, যে আমার অভিষেক হয়ে যাবে গতকাল, তবে আমি প্রস্তুত ছিলাম দেশের জন্য লড়তে। লাল-সবুজ জার্সিতে খেলে উচ্ছ্বসিত শুকি, চান গোল করতে প্রশ্ন: আপনার সতীর্থরা জাপানিজ বলতে পারে না, তাদের সঙ্গে কীভাবে কমিউনিকেশন করেন? শুকি ইতোফুসা: আমি জানি যে তারা জাপানিজ বলতে পারে না। তবে আমার সতীর্থরা ইংরেজি বা সহজ কিছু ইশারা-ইঙ্গিত ব্যবহার করে, যতটুকু আমি বুঝতে পারি। এছাড়াও, কিছু সতীর্থ সবসময় আমার খেয়াল রাখে এবং আমার সঙ্গে কথা বলে। তাই এখন আমি মোটামুটি একটা পর্যায় পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি। সময়টা খুব উপভোগও করছি, কোনও সমস্যা হচ্ছে না। প্রশ্ন: দীর্ঘ সময় পরিবার থেকে দূরে আছেন, তাদের মিস করেন? এবার তো মনে হয় সবচেয়ে বেশি সময় পরিবার থেকে দূরে? শুকি ইতোফুসা: বাংলাদেশের হয়ে খেলা, একজন ফুটবলার হিসেবে আমার স্বপ্ন, আবার এটা আমার পরিবারেরও স্বপ্ন। পরিবার থেকে দূরে থেকে আমি যদি সফল হতে পারি, তাহলে সেটা আমার পরিবার এবং আরও অনেক মানুষের জন্য আনন্দ বয়ে আনে। তাই আমি মনে করি, পরিবার থেকে দূরে থাকাটা কোনও সমস্যা নয়। প্রশ্ন: বাসায় কেউ বাংলায় কথা বলে? শুকি ইতোফুসা: শুধু আমার বাবা বাসায় বাংলায় কথা ভলে। বাসায় বাকী সদস্যরা, মানে আমরা জাপানিজ ভাষাতেই কথা বলি। আরটিভি/এসআর
‘আমি বাংলা জানি না, সতীর্থরা আমাকে বোঝাতে ইশারা-ইঙ্গিত ব্যবহার করে’
অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের
জিনেদিন জিদানের দীর্ঘদিনের স্বপ্ন ছিল ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া। খেলোয়াড় হিসেবে ১৯৯৮ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তির সেই স্বপ্ন পূরণ হয়েছে ২০২৬ বিশ্বকাপের পর দিদিয়ের দেশমের বিদায়ের পর। আর দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই ইতিহাস গড়লেন জিদান।
অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের
আরও পড়ুন
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি