ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়া নিয়ে মুখ খুললেন তামিম

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ পিএম
ফাইল ছবি

বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারত। বিষয়টির জেরে ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে আইসিসিকে নিরাপত্তা শঙ্কার বিষয়টি জানিয়েছে বিসিবি। আনুষ্ঠানিক চিঠিতে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে।

বিষয়টি নিয়ে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ স্বার্থ বিবেচনা করে এবং ভবিষ্যত চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। দেশের ক্রিকেটের মূল আর্থিক সংস্থান আইসিসি টুর্নামেন্ট থেকে আসে বলেও উল্লেখ করেছেন তিনি। হুট-হাট মন্তব্য না করে, আলোচনা করে মন্তব্য করার পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর সিটি ক্লাবে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে তামিম বলেন, এই মুহূর্তে বিষয়টি নিয়ে মন্তব্য করা কঠিন। আমি বোর্ডে থাকলে সিদ্ধান্ত হতো ভবিষ্যত চিন্তা করে। ক্রিকেট বিশ্বে বাংলাদেশের অবস্থান কী, ভবিষ্যত কী সব কিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতাম। অনেক সময় আলাপ-আলোচনা করে অনেক কিছুর সমাধান করা যায়। অবশ্যই সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। তবে বিসিবি স্বাধীন প্রতিষ্ঠান, বোর্ডের নিজস্ব সিদ্ধান্ত থাকতে হবে। তারা যেটা সঠিক মনে করবে সেই সিদ্ধান্ত নিতে হবে। জনগণের মত, আবেগের ওপর এতো বড় প্রতিষ্ঠান চালাতে পারবেন না। আজকের সিদ্ধান্ত আগামী ১০ বছর কী ধরনের প্রভাব ফেলবে, এসব চিন্তা করে দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য ভালো এমন সিদ্ধান্ত নেওয়া উচিত।

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে বিসিবি কর্মকর্তারা নানা ধরনের মন্তব্য করছেন। বিষয়টি ইতিবাচকভাবে নিচ্ছেন না বোর্ড নির্বাচনে দাঁড়িয়ে সরে যাওয়া তামিম। তার মতে, একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তবেই বিসিবির পক্ষ থেকে মন্তব্য করা উচিত। এমন সংবেদনশীল বিষয়ে কথা বলার আগে নিজেদের মধ্যে আলোচনা করাও জরুরি, এটা সেনসেটিভ ইস্যু। একটা কথা বলে ফেললে পেছনে ফিরতে পারবেন না। বাংলাদেশ ক্রিকেটের ৯০ থেকে ৯৯ শতাংশ অর্থ আইসিসি থেকে আসে। সব চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে।

আরও পড়ুন

তামিম মনে করেন, বিষয়টি নিয়ে প্রতিদিন কথা বললে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিষয়টি নিয়ে দায়িত্বশীল পর্যায় থেকে মন্তব্য আশা করেন তিনি, ‘অনেক মন্তব্যই দেখছি। এখান থেকে একজন, ওখান থেকে একজন মন্তব্য করছেন। এটা অপ্রয়োজনীয়। পরিস্থিতি আরও খারাপ করে ফেলে। আপনাদের কাছে (বোর্ড কর্মকর্তা) সংবাদ মাধ্যম বা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি তথ্য আছে। যেটা সঠিক মনে হবে, নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পর মন্তব্য করবেন। এমন নয় যে, এটা নিয়ে প্রতিদিন কথা বলতে হবে।’

এসময় তামিম ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়েও কথা বলেন। বোর্ড নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে তিনি প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে জানান, তিনি মাঠের ক্রিকেট বন্ধ হওয়ার পক্ষে নন। যে কারণে ডিপিএলে তার দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চেয়েছেন। ক্রিকেট চলামান রেখে প্রতিবাদ চালিয়ে যেতে চেয়েছেন। এ ছাড়া দেশের অন্যান্য জায়গার মতো ঢাকায় বিকেল বেলার ক্রিকেট সংস্কৃতি ফিরিয়ে আনা জরুরী মনে করের তিনি।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
শুরুতেই এবাদত-হাসানের দুর্দান্ত বোলিংয়ে দুই উইকেট তুলে নিলেও তৃতীয় উইকেট জুটিতে চোখ রাঙাতে থাকে রহমত শাহ ও সেদিকুল্লাহ আতালের ব্যাট। আবারও সেই জুটি ভেঙে দেন এবাদত। এরপরও ড্রয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান। এদিকে জিততে হলে পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের দরকার আরও ৭ উইকেট। চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান তুলেছে আফগানিস্তান। ফলে জয়ের জন্য তাদের প্রয়োজন ৩৪৭ রান। বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ভাঙে আফগানিস্তানের উদ্বোধনী জুটি। টাইগার পেসার এবাদত হোসেনের করা বলে কটবিহাইন্ড হন আব্দুল মালিক। আউট হওয়ার আগে করেন ২ রান। পরের উইকেটে নামা শহীদুল্লাহকে ১৪ রানে আউট করেন হাসান মাহমুদ। দ্রুত দুই উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে চাপ সামলে নেন ওপেনার সেদিকুল্লাহ আতাল ও অভিজ্ঞ রহমত শাহ। দেখে-শুনেই খেলছিলেন এই দুই ব্যাটার। তবে এই জুটি দিন শেষ করতে পারেনি আফগানরা। বাংলাদেশি পেসার এবাদত হোসেনের করা বলে কটবিহাইন্ড হন রহমত। আউট হওয়ার আগে ফিফটি পূর্ণ করেন তিনি। তার ব্যাট থেকে আসে ১২৪ বলে ৫১ রান। এরপর হাশমতউল্লাহ শহীদিকে নিয়ে দিন শেষ করেন আতাল। ১২৬ বলে ৩৫ রানে আতাল ও ২৭ বলে ১৯ রানে হাশমত অপরাজিত থাকেন। এদিকে তৃতীয় দিন শেষ বিকেলের ঝড়ে ১১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ৬ উইকেটে ২২৩ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে তারা। ৫ রানে অপরাজিত লিটনের সঙ্গে নামেন মিরাজ, তখনও তিনি রানের খাতা খোলেননি। এই দুজনের জুটিতে দ্বিতীয় ইনিংসে দলীয় স্কোর তিনশ পার করেন এবং লিড ছাড়ায় চারশ রানের। লিটন ১৪ ও ২৬ রানে জীবন পেয়ে ৬১ বলে এক টেস্টে টানা দ্বিতীয় ও ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি করেন। একপ্রান্তে দাঁড়িয়ে বেশ আগ্রাসী ছিলেন তিনি। ধীরে এগোতে থাকেন মিরাজ। এর আগে দুইবার জীবন পাওয়া লিটন দ্বিতীয় ইনিংসে ১৮ রান হতেই ৯ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে পৌঁছান। কায়েস আহমেদের বলেই দুইবার জীবন পান তিনি। প্রথমবার স্লিপের ফিল্ডার কামাল ক্যাচ ফেলে দেন। তারপর কায়েস নিজেই ক্যাচ ধরতে ব্যর্থ হন, ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। বড় লিড এনে দেওয়ার পথে বড় জুটি গড়েন লিটন-মিরাজ। সপ্তম উইকেট জুটিতে এই দুই ব্যাটার মিলে তোলেন ১৪৯ রান। তাতেই লিডের পাহাড় গড়ে সফরকারীরা। ফিফটি করেই থামেননি লিটন। ১১৫ বলে সেঞ্চুরি পূরণ করেন এই উইকেটকিপার ব্যাটার। এরপর আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ১০২ রানে সাজঘরের পথ ধরেন। ১১৭ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১৪টি চারে সাজানো। এদিকে ফিফটির দেখা পেয়েছেন মিরাজও। তিনি অপরাজিত থাকেন ৯৭ বলে ৫২ রানে। ৭ উইকেটে ৩৭২ রান করার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে স্বাগতিক আফগানিস্তান। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩৪৬ রান করে। তারপর হাসান মাহমুদ ও এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে ২৪০ রানে অলআউট করে সফরকারী দল। আরটিভি/ এসকেডি
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
আবুধাবি টেস্টের চতুর্থ দিনের প্রথম শেসনটি টাইগাররা নিজেদের করে নিয়েছে। রোববার (১১ অক্টোবর) শেষ বিকেলে ১১ রানে ৩ উইকেট হারানোর পর আজ দিনের প্রথম সেশনে আফগানিস্তানের বোলারদের হতাশা উপহার দিয়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেট জুটিতে লিড সাড়ে চারশর কাছাকাছি নিয়ে গেছেন তারা।
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে স্বাধীন কমিশনের রায়ের পর ক্লাবটির প্রতি সমর্থন জানাতে অভিনব উদ্যোগ নিয়েছেন সমর্থকরা। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের আগে আকাশে শত শত বাতাসভরা কলা উড়িয়ে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনেন তারা।
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস।
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
হংকং সিক্সেস টুর্নামেন্টকে সামনে রেখে সাত সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। আর দলকে নেতৃত্ব দেবেন আবু হায়দার রনি। আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয় ওভারের এই টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশ নেবে মোট ১২টি দেশ। টুর্নামেন্টে বাংলাদেশের ‘বি’ গ্রুপে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে এই দুই দলের বিপক্ষে মাঠে নামবে রনির দল। গ্রুপের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে পরবর্তী পর্বে বাংলাদেশের অবস্থান। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষে থাকা দলগুলো মূল প্রতিযোগিতার সেমিফাইনালে খেলবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলো খেলবে প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে। আর গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর জন্য থাকছে বোল প্রতিযোগিতা। হংকং সিক্সেসের জন্য ঘোষিত বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। অভিজ্ঞ সাব্বির রহমানের অন্তর্ভুক্তি দল ঘোষণায় বাড়তি আগ্রহ তৈরি করেছে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য থাকবে গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্সের মাধ্যমে শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়া। হংকং সিক্সেসের জন্য বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। আরটিভি/এসকে
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
আরও পড়ুন
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু