ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

পিএসএল পেলো ইতিহাসে সবচেয়ে দামি দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ এএম
ছবি: সংগৃহীত

নতুন রেকর্ড গড়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইতিহাসে সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি দল হিসেবে আত্মপ্রকাশ করল শিয়ালকোট। ইসলামাবাদে অনুষ্ঠিত নিলামে অস্ট্রেলিয়াভিত্তিক রিয়েল এস্টেট কনসোর্টিয়াম ওজ ডেভেলপার্স ১৮৫ কোটি পাকিস্তানি রুপিতে দলটি কিনে নিয়ে পিএসএলের সর্বোচ্চ দামের দল হিসেবে নাম লেখাল।

নিলামে হায়দরাবাদ দলটিও বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাভিয়েশন ও হেলথকেয়ার প্রতিষ্ঠান এফকেএসের কাছে, যার বিড হয়েছে ১৭৫ কোটি রুপি, যা প্রায় ৬.২ মিলিয়ন ডলার সমান। শিয়ালকোটের নিলামের শুরু হয়েছিল ১৭০ কোটি রুপিতে, তবে উত্তেজনাপূর্ণ দরযুদ্ধের মাধ্যমে শেষ পর্যন্ত ১৮৫ কোটি রুপিতে বিক্রি হয়।

নিলামের প্রথম দলে ভিত্তিমূল্য ছিল ১১০ কোটি রুপি। তবে এফকেএস এবং ফিনটেক প্রতিষ্ঠানের মধ্যে দর কষাকষির ফলে দাম বৃদ্ধি পেয়ে হায়দরাবাদ দলটি ১৭৫ কোটি রুপিতে বিক্রি হয়।

এফকেএসের সিইও ফাওয়াদ সরওয়ার বলেন, পিএসএল দলের মালিক হওয়া আমার শৈশবের স্বপ্ন ছিল। ক্রিকেট আমাদের জীবনের অংশ এবং আজ এটি বাস্তবায়িত হওয়ায় গর্বিত।

অপরদিকে শিয়ালকোট দল কেনা ওজ গ্রুপের সিইও হামজা মজিদ জানান, প্রবাসী পাকিস্তানি হিসেবে দেশের জন্য কিছু করার সুযোগ পাওয়া আমাদের জন্য সম্মানের। ক্রিকেট আমাদের রক্তে, এবং এই দলের মাধ্যমে শিয়ালকোটের ক্রীড়া শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।

আরও পড়ুন

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি নতুন দুই মালিককে অভিনন্দন জানিয়ে বলেন, তারা শুধু ফ্র্যাঞ্চাইজি দল নয়, পুরো পাকিস্তান ক্রিকেটের অভিভাবক।

আগামী মৌসুমে পিসিবি নিজেই মুলতান সুলতানস দল পরিচালনা করবে এবং পরে সেটিও বিক্রির জন্য নিলামে তোলা হবে। পিএসএলের ১১তম আসর শুরু হবে ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
এবার বিপিএল না করার সিদ্ধান্তে রাজি তিন ফ্র্যাঞ্চাইজি
‘দৃশ্যম ৩’ ঝড় চলছেই, ৬ দিনে কত আয় করল মোহনলালের ছবি
উইজডেনের পিএসএল সেরা একাদশে জায়গা পেলেন এক বাংলাদেশি
পিএসএল চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরলেন নাহিদ রানা