
বিশ্বকাপের পর থেকে রীতিমতো উড়ছে রাফিনিয়া। যার পুরস্কারও পেয়েছেন তিনি। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এই ব্রাজিলিয়ানের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা।
নতুন চুক্তি অনুসারে, ২০৩০ সালের জুন পর্যন্ত কাতালান ক্লাবের হয়ে মাঠ মাতাবেন ব্রাজিলিয়ান তারকা।
শুক্রবার (৬ নভেম্বর) চুক্তির বিষয়টি দুই পক্ষই নিশ্চিত করেছে। নতুন চুক্তিতে দারুণ খুশি রাফিনিয়া।
ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্যে ২৯ বছর বয়সী উইঙ্গার বলেছেন, ‘ক্লাবের হয়ে ব্যক্তিগত ও দলীয় যা কিছু অর্জন করেছি, তার কারণেই এখানে থাকতে চাই। আশা করি, আরো অনেক বছর এই ক্লাবে থাকতে পারব।
তিনি আরও বলেন, শরীর যত দিন সায় দেবে তত দিন পারফর্ম করে যাব। ক্লাবের জন্য সব সময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি।
আরটিভি/এসআর




