ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

টিমের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করবো: জয়িতা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০১:১৪ পিএম
জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা।ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই দলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন ঝিনাইদহের জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। যিনি আগে হকি জাতীয় দলের সদস্য ছিলেন এবং কাবাডি ও অ্যাথলেটিকসের থ্রো ইভেন্টেও পারদর্শী।

২০২৩ সালের দ্বিতীয় যুব গেমসে একই দিনে তিনটি ভিন্ন খেলায় সোনা জয়ের অনন্য কীর্তি গড়েছিলেন জয়িতা। হকি, কাবাডি ও শট পুটসে স্বর্ণপদক অর্জন করে দেশের ক্রীড়া জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এরপর ক্রিকেটে আগ্রহী হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণের পাশাপাশি ঘরোয়া টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি।

জাতীয় দলে ডাক পেয়ে জয়িতা নিজের ফেসবুক পোস্টে বলেন, আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল বাংলাদেশ জাতীয় দলে খেলা। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। আমার কোচ, পরিবার, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষী সবাইকে ধন্যবাদ, তাদের সমর্থন ছাড়া আজকের এই অর্জন সম্ভব হতো না।

a34f48f4-4918-48ac-a941-f804afcd5a20

বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার আশ্বাস দিয়ে জয়িতা আরটিভি অনলাইনকে বলেন, আমি খেলার সুযোগ পেলে নিজের দেশের জন্য এবং টিমের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, জয়িতাকে বিশ্বকাপ বাছাইয়ের বেশিরভাগ ম্যাচে খেলানোর পরিকল্পনা রয়েছে। ওপেনিংয়ে তার শক্তিশালী ব্যাটিং ক্ষমতা বিবেচনায় তাকে দল গঠনে গুরুত্ব দেওয়া হয়েছে। জয়িতার মধ্যে এমন ক্ষমতা আছে যা দলের জন্য বড় অবদান রাখতে পারবে বলে আমরা বিশ্বাস করি।

জুয়াইরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। ঝিনাইদহে জন্ম ও বেড়ে ওঠা এই খেলোয়াড় পেশাদার খেলাধুলার শুরু হকি থেকে করেছেন, যেখানে জাতীয় দলের হয়ে দুটি সিরিজ খেলেছেন। পরে বিকেএসপিতে ৬ মাসের ক্যাম্প শেষে ক্রিকেটে যোগ দিয়ে প্রথম বিভাগ, প্রিমিয়ার লিগ ও অনূর্ধ্ব-১৯ দলে স্থান করে নিয়েছেন।

আরও পড়ুন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে জয়িতার অংশগ্রহণ তাকে দেশের প্রতিনিধিত্বের গৌরব এনে দেবে, যেখানে তার চারটি ভিন্ন খেলায় পারদর্শিতার স্বাক্ষর রয়েছে।

বাংলাদেশের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন।

স্ট্যান্ডবাই-শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া ও হাবিবা ইসলাম পিংকি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লা ফুয়েন্তের সঙ্গে বড় চুক্তি স্পেনের
শিরোপা খরায় পুড়তে থাকা স্পেনকে একের পর এক বড় সাফল্য এনে দেওয়া কোচ লুইস দে লা ফুয়েন্তের ওপরই আস্থা রাখছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ২০২৮ ইউরো পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও ২০৩০ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপকে সামনে রেখে তার চুক্তির মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ফুটবল সামিটে দেশটির সভাপতি রাউল লোসান ঘোষণা করেন যে, দে লা ফুয়েন্তের কাজের ধারাবাহিকতা, অর্জিত সাফল্য এবং ব্যাপক জনসমর্থনের ওপর ভিত্তি করেই চুক্তি বৃদ্ধির এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। লুইস এনরিখের বিদায়ের পর স্পেনের দায়িত্ব গ্রহণ করেছিলেন দে লা ফুয়েন্তে। তার অধীনে স্পেন দল ২০২৩ সালের উয়েফা নেশনস লিগ, ২০২৪ ইউরো এবং ২০২৬ ফিফা বিশ্বকাপ জয় করে। ২০৩০ ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। সেই ঐতিহাসিক আসরে স্বাগতিক হিসেবে বিশ্বমঞ্চে স্প্যানিশদের নেতৃত্ব দেবেন এই ৬৩ বছর বয়সী সফল কোচ। আরটিভি/এসআর
লা ফুয়েন্তের সঙ্গে বড় চুক্তি স্পেনের
যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান
মেজর লিগ সাকারে দুর্দান্ত পারফরম্যান্স করে বেশকিছু দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশি বংশোদ্ভুত ‘সুলিভান ব্রাদার্স’-এর মধ্যে সর্বকনিষ্ঠ কাভান সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ৬ গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন তিনি। তারই পুরস্কার-স্বরূপ মাত্র ১৬ বছর বয়সে যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন তিনি। ২০২৬ বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের জাতীয় দলের প্রথম আন্তর্জাতিক উইন্ডোর স্কোয়াড ঘোষণা করেছেন কোচ মরিসিও পচেত্তিনো। ২৬ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত কাভান সুলিভান। সুলিভানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে অনেক দিন ধরেই আলোচনা চলছে। ২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক করেন তিনি। চলতি মৌসুমে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে তার পারফরম্যান্সও নজর কেড়েছে।  জাতীয় দলে অভিষেক হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সে খেলা খেলোয়াড়দের তালিকায় ওপরের দিকে জায়গা করে নেবেন তিনি। সুলিভানের অন্তর্ভুক্তির বিপরীতে সবচেয়ে বড় খবর পুলিসিচের অনুপস্থিতি। ২০২৬ বিশ্বকাপের দলেও ছিলেন এসি মিলানের এই ফরোয়ার্ড। বিশ্বকাপের পর নতুন চক্রের প্রথম স্কোয়াডে তাকে রাখেননি পচেত্তিনো। তবে শুধু পুলিসিচই নন, বিশ্বকাপের দলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবার নেই।  ওয়েস্টন ম্যাককেনিও স্কোয়াডে জায়গা পাননি। চোট ও ক্লাব ফুটবলে পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়াসহ বিভিন্ন কারণে আরও কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় অনুপস্থিত। অন্যদিকে বিশ্বকাপের পর দলে ফিরেছেন ইউনুস মুসাহ। সামনে যুক্তরাষ্ট্রের চারটি প্রীতি ম্যাচ—পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে। এসব ম্যাচে নতুন খেলোয়াড়দের পরীক্ষা করার পাশাপাশি ২০৩০ বিশ্বকাপের জন্য দলের ভিত্তি গড়ে তুলতে চান পচেত্তিনো। এমনকি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকও এই পরিকল্পনার একটি অংশ। যুক্তরাষ্ট্রের স্কোয়াড গোলরক্ষক: ক্রিস ব্র্যাডি, ম্যাট ফ্রিজ, দিয়েগো কোচেন ও ব্রায়ান শোয়াক। ডিফেন্ডার: জর্জ ক্যাম্পবেল, সের্হিনিও দেস্ত, অ্যালেক্স ফ্রিম্যান, পেটন মিলার, নিল পিয়ের, ক্রিস রিচার্ডস, মাইলস রবিনসন, অ্যান্টোনি রবিনসন, অস্টন ট্রাস্টি ও ফ্র্যাঙ্কি ওয়েস্টফিল্ড। মিডফিল্ডার: টাইলার অ্যাডামস, ম্যাথিস আলবার্ট, সেবাস্তিয়ান বারহাল্টার, জাভিয়ার গোযো, আদ্রি মেহমেতি, ইউনুস মুসাহ, ব্রুকলিন রেইনস, জিও রেইনা ও মালিক টিলম্যান। ফরোয়ার্ড: কোল ক্যাম্পবেল, জাস্টিন এলিস, জুলিয়ান হল, রিকার্ডো পেপি ও কাভান সুলিভান। আরটিভি/এসআর
যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান
চেলসির ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামবে চেলসি। এ ছাড়াও শুক্রবার (১৮ সেপ্টেম্বর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে দুপুর দেড়টা, ট্যাপম্যাড ফুটবল লা লিগা এস্পানিওল-এলচে সরাসরি রাত ১টা ইংলিশ প্রিমিয়ার লিগ ব্রেন্টফোর্ড-চেলসি সরাসরি রাত ১টা ফ্যানকোড লিগ ওয়ান মোনাকো-লেন্স রাত ১২টা ৪৫ মি., ফ্যানকোড বুন্দেসলিগা বায়ার্ন-এফসি ইউনিয়ন রাত ১২টা ৩০ মি. , ফ্যানকোড ইতালিয়ান সিরি’আ মোনজা-সাসুয়ালো রাত ১২টা ৪৫ মি.,ফ্যানকোড ও অ্যাপল টিভি আরটিভি/এসআর
চেলসির ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আগেভাগে পৌঁছে চরম অপমান ও ভোগান্তিতে ভারতীয় অ্যাথলিটরা! রুম নেই, লবিতেই রাত
টুর্নামেন্টের আবাসন ব্যবস্থাকে ‘এখন পর্যন্ত সবচেয়ে বাজে’ বলে অভিহিত করেছে দক্ষিণ কোরিয়া। একই অভিযোগ ভারতসহ বেশ কিছু দেশের। 
আগেভাগে পৌঁছে চরম অপমান ও ভোগান্তিতে ভারতীয় অ্যাথলিটরা! রুম নেই, লবিতেই রাত
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই আসর ঘিরে দুর্নীতির অভিযোগে আরও দুজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযুক্ত দুজনই বিপিএলের ১১তম ও ১২তম আসরের সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগের ভিত্তিতে তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
আরও পড়ুন
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
গামছায় মোড়ানো নবজাতক পড়েছিল মহাসড়কের পাশে 
২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে ‘বোলার হান্ট’, আবেদন করবেন যেভাবে
চট্টগ্রামের বদলে টেস্টে বিসিবির ভরসা এখন সিলেট