ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বিপিএলে বড় দুঃসংবাদ পেল টেবিল টপার চট্টগ্রাম রয়্যালস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১০:১২ পিএম
ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি মৌসুমে উড়তে থাকা চট্টগ্রাম রয়্যালস বড় এক ধাক্কা খেল। দলের জয়ের প্রধান নায়ক এবং আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ইংলিশ ওপেনার অ্যাডাম রসিংটন ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। শনিবার (১০ জানুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে চট্টগ্রাম ক্লাব কর্তৃপক্ষ রসিংটনের বিপিএল শেষ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করার সময় বাঁ হাতে গুরুতর চোট পান রসিংটন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, এই চোট নিয়ে তার পক্ষে আসরের বাকি ম্যাচগুলোতে মাঠে নামা সম্ভব নয়। বিপিএলের মাঝপথে এমন একজন ফর্মে থাকা ক্রিকেটারকে হারানো চট্টগ্রামের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন

চলতি আসরে ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন এই ইংলিশ তারকা। মাত্র ৬ ম্যাচে তিনি করেছেন সর্বোচ্চ ২৫৮ রান। ৬৫ গড়ে এবং প্রায় ১৪০ স্ট্রাইক রেটে ব্যাট করা রসিংটন তিনটি ঝড়ো ফিফটির দেখা পেয়েছেন। টানা তিন ম্যাচে ফিফটি করে ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ থাকলেও চতুর্থ ম্যাচে ৪৯ রানে আউট হয়ে আক্ষেপে পোড়েন তিনি। তবুও আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে নিজের নাম ঠিকই ধরে রেখেছেন এই হার্ডহিটার।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চট্টগ্রাম রয়্যালস ৭ ম্যাচে ৫ জয় নিয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে। টেবিলের দুই নম্বরে থাকা রংপুর রাইডার্স ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এই কঠিন সমীকরণের মুখে রসিংটনকে হারানো দলটির জন্য শিরোপার দৌড়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, ওপেনিংয়ে রসিংটনের বিকল্প হিসেবে চট্টগ্রাম কাকে দলে ভেড়ায় এবং লিগের শীর্ষস্থান ধরে রাখতে পারে কি না।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
দীর্ঘ আট বছর পর আবারও দেশজুড়ে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর সফল সমাপ্তি হয়েছে। ২৫ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২১ জন উদীয়মান বোলার।
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আর্জেন্টাইন মহাতারকার মতো বাঁ পায়ের অসাধারণ দক্ষতা নিজের মধ্যে থাকলে প্রতিপক্ষের জন্য তাকে থামানো কঠিন হয়ে পড়ত বলে মনে করেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে শেষ হলো তার ১৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
আরও পড়ুন
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
বিপিএলের ৯০০ পৃষ্ঠার রিপোর্টে চাঞ্চল্য, ৯ ক্রিকেটারকে নিয়ে অবস্থান পরিষ্কার
বিপিএল বাদেই ৩০-৩৫ লাখ টাকা পাচ্ছেন ক্রিকেটাররা
বিপিএল কাণ্ডে নিজেকে নির্দোষ দাবি এনসিপি নেতা রাকিবুলের