ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

চিকিৎসার জন্য রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৪ পিএম
নাহিদ রানা। ছবি: সংগৃহীত

নাহিদ রানাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই আবারও চিকিৎসা দিতে এই পেসারকে অস্ট্রেলিয়া পাঠাচ্ছে বোর্ড। আজ রাতেই পার্থের উদ্দেশে তার দেশ ছেড়ে যাওয়ার কথা।

পার্থের কোস্টাল অর্থোপেডিক হাসপাতালে পিটার দি আলেসান্দ্রোকে দেখাবেন তিনি। নাহিদ রানাকে সশরীর দেখে চিকিৎসক যেভাবে পরামর্শ দেবেন, সেভাবেই হবে পুনর্বাসনপ্রক্রিয়া।

বিসিবি পার্থেই তার ১০ দিনের পুনর্বাসনপ্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে। পিটার দি আলেসান্দ্রোর সঙ্গে স্থানীয় একজন ট্রেনারের তত্ত্বাবধানে চলবে তা।

গত জুলাইয়ে জিম্বাবুয়েতে সাইড স্ট্রেইনের চোটে পড়েন নাহিদ রানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের পর খেলতে পারেননি আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও। সাইড স্ট্রেইনের চোট থেকে সেরে উঠলেও নতুন করে ব্যথা অনুভব করেন নিতম্বে।

ঢাকায় করানো স্ক্যানে অবশ্য তাঁর গুরুতর কোনো সমস্যা পাওয়া যায়নি। তারপরও পার্থে গিয়ে প্রথমে কিছু পরীক্ষা–নিরীক্ষাই করাবেন নাহিদ রানা।

জিম্বাবুয়ে সিরিজে চোট পাওয়ার পর প্রায় এক মাস ভারী ব্যায়াম করতে পারেননি নাহিদ রানা, করেননি বোলিংও। এরপর অনুশীলনে ফিরে প্রথমে ছোট রানআপে বোলিং শুরু করেন, পরে আস্তে আস্তে রানআপ বড় করেন। এর মধ্যেই ব্যথা অনুভব করেন নিতম্বে।

চিকিৎসকদের ধারণা, বোলিংয়ের জন্য যে শক্তি সঞ্চয় করা দরকার ছিল, মাসখানেক বিশ্রামে থাকায় সেটি সঞ্চয় করতে পারেননি নাহিদ রানা। এ কারণেই নিতম্বে ব্যথা অনুভব করছেন।

নিতম্বের ব্যথার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজেও নাহিদ রানার না খেলার সম্ভাবনাই বেশি। নভেম্বরের দক্ষিণ আফ্রিকা সিরিজে দুটি টেস্টে তাঁকে কীভাবে খেলানো যায়, বিসিবির চাওয়া এখন সেটিই।

আরটিভি/এসআর


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
ক্রিকেট মাঠে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের কপালের পাশে ছোট্ট একটি বিশেষ ডিভাইস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়।
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
বিগব্যাশে প্রথমবার মুস্তাফিজ, এমসিজিতে বিশেষ আয়োজন
অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তাকে ঘিরে মেলবোর্নের বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন করেছে মেলবোর্ন রেনেগেডস। বিগ ব্যাশের ১৬তম আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের বাঁহাতি পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে ‘দ্য ফিজ’ নামে পরিচিত মুস্তাফিজ ইতোমধ্যে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০টিরও বেশি উইকেট শিকার করেছেন। বাংলাদেশি এই তারকার বিগ ব্যাশে অভিষেককে স্মরণীয় করে রাখতে মেলবোর্নের ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিশেষ উদ্যোগ নিয়েছে রেনেগেডস। আগামী ১ ও ১৬ জানুয়ারির ম্যাচে বাংলাদেশি সমর্থকদের জন্য রাখা হয়েছে ‘দ্য ফিজ বে’ নামে বিশেষ গ্যালারি। এই আয়োজনের মাধ্যমে মেলবোর্নে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এক ছাতার নিচে এনে গ্যালারিতে লাল-সবুজের সমর্থন তুলে ধরতে চায় দলটি। পাশাপাশি সমর্থকদের জন্য থাকছে টিকিটে বিশেষ ছাড়। ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কিনলে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়। বিগ ব্যাশে নতুন অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত মুস্তাফিজও। মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার সুযোগ পেয়ে নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনি। ঐতিহাসিক এমসিজিতে মাঠে নামাকে বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখছেন এই পেসার। নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে দলের সাফল্যে অবদান রাখাই তার লক্ষ্য। এদিকে রেনেগেডসের প্রধান কোচ লুক রনকিও মুস্তাফিজকে নিয়ে আশাবাদী। তার মতে, অভিজ্ঞ এই পেসারের কার্যকর বোলিং এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার দক্ষতা দলের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে। আইএলটি-টোয়েন্টির ব্যস্ত সূচি শেষ করেই মেলবোর্ন রেনেগেডসের শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে মুস্তাফিজের। কাটার ও বৈচিত্র্যময় বোলিংয়ে বিশ্বজুড়ে পরিচিত মুস্তাফিজ এবার বিগ ব্যাশের মঞ্চে নিজের সামর্থ্য দেখানোর অপেক্ষায়। অন্যদিকে, এমসিজির গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি ও লাল-সবুজের উচ্ছ্বাস এই আয়োজনকে দিতে পারে বাড়তি মাত্রা। আরটিভি/এসকে
বিগব্যাশে প্রথমবার মুস্তাফিজ, এমসিজিতে বিশেষ আয়োজন
শচীনের রেকর্ড ভেঙে কোহলির নতুন বিশ্বরেকর্ড
ওয়ানডে ক্রিকেটে আরও একটি বিশ্বরেকর্ড নিজের করে নিলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডেতে রান তাড়ায় সর্বোচ্চ রানের মালিক এখন তিনি।
শচীনের রেকর্ড ভেঙে কোহলির নতুন বিশ্বরেকর্ড
যৌন হয়রানি প্রতিরোধে বিসিবির স্বাধীন কমিটি, প্রধান ব্যারিস্টার রাশনা ইমাম
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যৌন হয়রানি প্রতিরোধে বিসিবির স্বাধীন কমিটি, প্রধান ব্যারিস্টার রাশনা ইমাম
আরও পড়ুন
ভূমিহীন সাইদারের হাতের ভেতর কাচ রেখেই সেলাই! 
সমু চৌধুরীর চিকিৎসায় এগিয়ে এলো অভিনয়শিল্পী সংঘ
এবার ব্রণের চিকিৎসায় টুথপেস্ট, যা বলছেন বিশেষজ্ঞরা
পাবিপ্রবিতে নেই স্বাস্থ্যবিমা, চিকিৎসা ব্যয়ে শিক্ষার্থীদের ভোগান্তি