ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

আইসিসির অনুরোধেও বিসিবির না

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪৩ এএম
ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পরিবর্তনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে আইসিসির সেই অনুরোধেও সিদ্ধান্তে অটল রয়েছে বিসিবি।

মঙ্গলবার দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। বৈঠকে বিসিবির পক্ষ থেকে সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নেন।

বৈঠকে বিসিবি নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরে আইসিসিকে তাদের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দেয়। বিসিবির বক্তব্য অনুযায়ী, ভারতের পরিবর্তে অন্য কোনো দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী বাংলাদেশ।

অন্যদিকে আইসিসির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। এই শেষ মুহূর্তে ভেন্যু বা সূচি পরিবর্তন করা লজিস্টিক কারণে অত্যন্ত জটিল। সে কারণেই বাংলাদেশকে তাদের ‘ভারতে না যাওয়ার’ সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায় আইসিসি।

আরও পড়ুন

তবে বিসিবি জানিয়ে দিয়েছে, নিরাপত্তার বিষয়টি তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ায় এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসছে না।

এদিকে, চলমান এই সংকট আলোচনার মাধ্যমে সমাধানের লক্ষ্যে উভয় পক্ষ যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছে। বিসিবি আইসিসিকে জানিয়েছে, খেলোয়াড়, কর্মকর্তা ও কর্মীদের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা
সিরিজের শেষ ওয়ানডেতে ভারতকে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ম্যাচ শেষে দুই দলকেই গুনতে হয়েছে জরিমানা।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা
আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে বিতর্ক, উঠেছে শাস্তি-পদত্যাগের দাবি
লিওনেল মেসি ছিলেন না। প্রতিপক্ষ বুরকিনা ফাসোর দলও ছিল না পূর্ণ শক্তির। তবু বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে রোববার গোলের বন্যা বইয়ে দিয়েছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে বিতর্ক, উঠেছে শাস্তি-পদত্যাগের দাবি
এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের আভাস
প্রীতি ম্যাচের সংখ্যা কমিয়ে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের লক্ষ্যে এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের আভাস
মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ বেনিনের
লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যখন উৎসবের আবহ, তখন ভিন্ন চিত্র অতিথি দল বেনিনের শিবিরে।
মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ বেনিনের
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ।
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
আরও পড়ুন
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি