ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক লিটন দাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। টুর্নামেন্টের শুরু থেকেই দলটির অধিনায়কত্বে ছিলেন নুরুল হাসান সোহান। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে মনোযোগ দেওয়ার লক্ষ্যে তিনি স্বেচ্ছায় অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।

কয়েক দিন আগে প্রধান কোচ মিকি আর্থারের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত জানান সোহান। রংপুরের হয়ে গ্লোবাল সুপার লিগে অধিনায়ক হিসেবে শিরোপা জয়ের অভিজ্ঞতা থাকলেও চলতি বিপিএলে ব্যাট হাতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে সরে দাঁড়ান তিনি।

এ প্রসঙ্গে রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার বলেন, আমি রংপুর রাইডার্স ক্যাম্পের ভেতরের একটি পরিবর্তনের কথা জানাতে চাই। সোহান কয়েক দিন আগে আমার কাছে এসে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। সে অনুভব করেছে যে তার নিজের পারফরম্যান্সের ওপর আরও মনোযোগ দেওয়া প্রয়োজন।

সোহানের সিদ্ধান্তের প্রশংসা করে আর্থার আরও বলেন, এটি প্রমাণ করে সে মানুষ হিসেবে কতটা নিঃস্বার্থ। নিজের ব্যক্তিগত ইচ্ছার চেয়ে দলকে সে আগে প্রাধান্য দিয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির জন্য সেরাটা দেওয়ার লক্ষ্যেই সে এই সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বর্তমানে রংপুরের হয়ে ভালো পারফরম্যান্স করে যাচ্ছেন। অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ বিবেচনায় তাকে অধিনায়ক হিসেবে বেছে নিতে কোনো দ্বিধা ছিল না বলে জানান মিকি আর্থার।

আরও পড়ুন

তিনি বলেন, সৌভাগ্যবশত আমাদের দলে জাতীয় দলের অধিনায়ক আছেন। তাই অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, টুর্নামেন্টের বাকি সময় লিটন দাসই রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন। জাতীয় দলের অধিনায়ক হওয়ায় এটি খুব সহজ একটি সিদ্ধান্ত ছিল। লিটনের আক্রমণাত্মক মানসিকতা এবং ক্রিকেট খেলার ধরন আমার খুবই পছন্দ।

নতুন অধিনায়কের নেতৃত্বে বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর আশায় রয়েছে রংপুর রাইডার্স শিবির।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
অজিদের বিপক্ষে প্রথম টেস্টের আগে টাইগার শিবিরে বড় সুখবর
পাকিস্তান সিরিজে নতুন ভূমিকায় লিটন
শেষ বলে ছক্কা মেরে সিলেটকে সেমিফাইনালে তুললেন ওকস
সিলেটের কাছে অল্প রানে আটকে গেল রংপুর