ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পাকিস্তান সিরিজে নতুন ভূমিকায় লিটন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৩:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আগামী তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে লিটন দাসকে আবারও ৫০ ওভারের দলে ফিরিয়েছে। তবে এবার তাকে ওপেনিংয়ে নয়, মিডল অর্ডার ব্যাটার হিসেবে খেলানোর পরিকল্পনা রয়েছে।

শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১১ মার্চ) শুরু হবে বাংলাদেশ বনাম পাকিস্তান ওয়ানডে সিরিজ। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, দলের স্বার্থ ব্যক্তিগত স্বার্থের চেয়ে বড়। আমরা মনে করি লিটনের মিডল অর্ডারে খেলার ক্ষমতা আছে।

সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) অল স্টার্সের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে লিটনকে ৫ নম্বরে ব্যাট করতে দেখা গেছে। সালাহউদ্দিন আরও উল্লেখ করেছেন, দলের মিডল অর্ডারে অভিজ্ঞতা পূরণের জন্য লিটনকে সেখানে খেলানো হচ্ছে, বিশেষ করে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ওয়ানডে অবসরের পর।

লিটনের মিডল অর্ডারে খেলার পূর্ব অভিজ্ঞতাও রয়েছে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিডল অর্ডারে নেমে তিনি ৯০ রানের ইনিংস খেলেছিলেন।

আরও পড়ুন

গত জুলাই থেকে লিটন ওয়ানডে পরিকল্পনার বাইরে থাকলেও টি-টোয়েন্টিতে নিয়মিত খেলেছেন। ৩০টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে তার রান ৬৯৬, গড় ২৫.৭৭ এবং স্ট্রাইক রেট ১৩০.৫৮, যার মধ্যে ছিল ৫টি অর্ধশতক।

পাকিস্তানের ১৫ সদস্যের দল ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১১, ১৩ ও ১৫ মার্চ শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
অজিদের বিপক্ষে প্রথম টেস্টের আগে টাইগার শিবিরে বড় সুখবর
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে যা বললেন নাজমুল
সিরিজ সেরা হয়ে যা বললেন মুশফিক
পাকিস্তানকে ধবলধোলাই করে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ