ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

শরিফুলের ফাইফারে সহজ লক্ষ্য চট্টগ্রামের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম
শরিফুলের ফাইফার। ছবি: চট্টগ্রাম রয়্যালস

নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিপিএলের ঢাকা পর্ব। দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাত্র ১২৬ রানে অলআউট হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। চট্টগ্রামের হয়ে মাত্র ৯ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম।

শুক্রবার (১৬ জানুয়ারি) টস জিতে আগে ব্যাট করতে নেমে সৌম্য সরকার এবং হাসান ইসাখিলের ব্যাটে ওপেনিং জুটিতে ৩৪ রান তোলে নোয়াখালী। ৮ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান সৌম্য। পাওয়ার-প্লের একদম শেষ বলে গিয়ে আউট হয়েছেন হাসান ইসাখিল। ২০ বলে ২৫ রান করে বিদায় নেন তিনি।

পাওয়ার-প্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৪৯ রান তোলে নোয়াখালী। দুই ওপেনারকে হারিয়ে যেন মুখ থুবড়ে পড়ে নোয়াখালী এক্সপ্রেস। তিনে নামা জাকের আলী অনিক কিছু বাউন্ডারি বের করেছেন। চালিয়ে গেছেন লড়াই। তবে আরেক প্রান্তে ব্যাটাররা যোগ দেন আসা-যাওয়ার মিছিলে।

আরও পড়ুন

১১ বলে ১২ রান করা অধিনায়ক হায়দার আলী থামেন ৭৮ রানে। ২২ বলে ২৩ রান করেছেন জাকের, থেমেছেন দলের ৮৬ রানের মাথাতে। হাবিবুর রহমান সোহান, মুনিম শাহরিয়াররাও সুবিধা করতে পারেননি। ১৫ বলে ১১ রান করে বিদায় নেন সোহান। মুনিম করেছেন ১ বলে ১ রান।

শেষ দিকে টপাটপ উইকেট হারিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। চলে গেছে খাদের কিনারায়। লড়াই চালিয়ে ১৯ বলে ২২ রান করেন সাব্বির হোসেন। ১২৬ রানে থেমেছে নোয়াখালী এক্সপ্রেস।

চট্টগ্রামের হয়ে মাত্র ৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। এছাড়া ৩ উইকেট তোলেন শেখ মেহেদী হাসান। ১ উইকেট শিকার করেন আমের জামাল।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উপলক্ষে মঞ্চ মাতাবেন জেমস
আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে চবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধির মতবিনিময়
৪ দিন ধরে সন্ধান নেই চট্টগ্রামের দুই স্কুলছাত্রের
রুটিন উপাচার্য দেওয়ায় ফের শাটডাউনের ডাক চুয়েট শিক্ষার্থীদের