ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০২:২০ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো দক্ষিণ আফ্রিকা। কাঁধের হাড় ভেঙে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকা ডোনোভান ফেরেইরার অংশগ্রহণ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

এসএ টোয়েন্টির ম্যাচে প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে জোবার্গ সুপার কিংসের হয়ে খেলতে নেমে চোটে পড়েন ফেরেইরা। শনিবার রাতে প্রিটোরিয়ার ইনিংসের শেষ বলে কাভার বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় নিশ্চিত চার রান বাঁচাতে গিয়ে ডাইভ দেন তিনি। মাটিতে পড়ে বাঁ কাঁধে আঘাত পান এবং তীব্র অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।

পরে ব্যাট করতে নামলেও মাত্র এক বল খেলার পর প্রচণ্ড যন্ত্রণায় রিটায়ার্ড আউট হন এই ব্যাটিং অলরাউন্ডার। ম্যাচ শেষে স্ক্যান করানোর কথা জানান ফেরেইরা। পরীক্ষার পর জানা যায়, তার কাঁধের হাড়ে ফাটল ধরেছে।

এই চোটের কারণে চলতি এসএ টোয়েন্টিতে ফেরেইরার আর খেলা হচ্ছে না। একই সঙ্গে ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই তিনি পুরোপুরি ফিট হতে পারবেন কি না, তা নিয়েও দেখা দিয়েছে বড় অনিশ্চয়তা।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডে একজন ফিনিশার ও ব্যাকআপ উইকেটকিপার হিসেবে রাখা হয়েছিল ফেরেইরাকে। তার চোটে দলে এখন একমাত্র স্বীকৃত ফিনিশার হিসেবে আছেন অভিজ্ঞ ডেভিড মিলার, যা প্রোটিয়াদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ।

আরও পড়ুন

২০২৪ সাল থেকে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন ডোনোভান ফেরেইরা। এই সময়ে ১৭৭-এর বেশি স্ট্রাইক রেটে ১৭১৬ রান করেছেন তিনি। ছয় কিংবা সাত নম্বরে ব্যাট করে ম্যাচ শেষ করে দেওয়ার সামর্থ্য, প্রয়োজনে উইকেটকিপিং এবং খণ্ডকালীন স্পিন ত্রিমাত্রিক এই দক্ষতার কারণে তাকে দলের ‘এক্স-ফ্যাক্টর’ হিসেবে বিবেচনা করছিল দক্ষিণ আফ্রিকা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ 
গেইলের বিশ্বরেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন প্রিটোরিয়াস
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ