ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

রশিদ-সাকিবদের ভারতের ভিসা দেয়া নিয়ে আইসিসির বড় পদক্ষেপ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০২:৪১ পিএম
ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান বংশোদ্ভূত খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিসা জট নিরসনে বড় পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তান বংশোদ্ভূত প্রায় ৪২ জন খেলোয়াড় ও কর্মকর্তার ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করতে সক্রিয় ভূমিকা পালন করছে সংস্থাটি।

ইংল্যান্ড দলে থাকা পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন স্পিনার আদিল রশিদ ও রেহান আহমেদ এবং পেসার সাকিব মাহমুদ। এ ছাড়া যুক্তরাষ্ট্র দলের হয়ে খেলবেন আলি খান ও শায়ান জাহাঙ্গীর এবং নেদারল্যান্ডস দলে রয়েছেন জুলফিকার সাকিব।

সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে, ইংল্যান্ড দলের আদিল রশিদ, রেহান আহমেদ ও সাকিব মাহমুদের ভারতীয় ভিসা ইতোমধ্যেই অনুমোদন পেয়েছে। একই সঙ্গে নেদারল্যান্ডস দলের সদস্যদের ভিসাও মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি কানাডা দলের স্টাফ সদস্য শাহ সালিম জাফর ভিসা ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

আরও পড়ুন

এদিকে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ইতালি, বাংলাদেশ ও কানাডা দলে থাকা পাকিস্তানি নাগরিক বা পাকিস্তান বংশোদ্ভূত খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিসা প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব দলের সদস্যদের জন্য আগামী সপ্তাহের শুরুতেই ভিসা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা হয়েছে। ভিসা ইস্যুর চূড়ান্ত সময়সীমা ধরা হয়েছে ৩১ জানুয়ারি।

উল্লেখ্য, পাকিস্তানি বংশোদ্ভূতদের ক্ষেত্রে ভারতীয় ভিসা আবেদনে অতিরিক্ত যাচাই-বাছাই করা হয়। ফলে সাধারণত এসব ভিসা প্রক্রিয়ায় তুলনামূলকভাবে বেশি সময় লাগে। তবে বিশ্বকাপের মতো বৈশ্বিক টুর্নামেন্ট নির্বিঘ্নে আয়োজন নিশ্চিত করতে আইসিসির এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্তের ঘোষণা ট্রাম্প প্রশাসনের
ফ্রি ভিসা নিয়ে সতর্ক করল জর্ডানের বাংলাদেশ দূতাবাস
ভিসা সহজীকরণে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক