ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের বিকল্প স্কটল্যান্ডের সঙ্গে আলোচনাই করেনি আইসিসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ এএম
ছবি: সংগৃহীত

আগামী মাসে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশ নিতে পারে এমন গুঞ্জন থাকলেও এ বিষয়ে এখনো স্কটল্যান্ডের সঙ্গে কোনো ধরনের আলোচনা করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে সুযোগ এলে অংশ নিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন স্কটিশ ক্রিকেটাররা। খবর বিবিসির।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দীর্ঘদিন ধরেই আইসিসিকে জানিয়ে আসছে যে, তারা ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে যেতে আগ্রহী নয়। এ কারণে বিসিবি আইসিসির কাছে ম্যাচগুলো অন্য কোনো দেশে আয়োজনের অনুরোধ জানিয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে টুর্নামেন্টে অংশ না নেওয়া সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী দলকে অন্তর্ভুক্ত করার কথা রয়েছে। সে ক্ষেত্রে সুযোগ পেতে পারে স্কটল্যান্ড।

তবে আইসিসির বরাতে বিবিসি স্পোর্ট জানিয়েছে, এ বিষয়ে এখনো ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি সম্মান দেখিয়ে স্কটিশ ক্রিকেট কর্তৃপক্ষও নিজেরা থেকে কোনো আলোচনা শুরু করতে চায় না।

উল্লেখ্য, গত গ্রীষ্মে ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে চতুর্থ হওয়ায় ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের টিকিট হারায় স্কটল্যান্ড। ওই আসরে নেদারল্যান্ডস ও ইতালি অঞ্চল থেকে জায়গা নিশ্চিত করে। এরই মধ্যে স্কটল্যান্ডের ক্রিকেটাররা অনুশীলনে ফিরেছেন। তারা মার্চ মাসে নামিবিয়া ও ওমানের বিপক্ষে উইন্ডহুকে অনুষ্ঠিতব্য একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি নিচ্ছেন।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে কি না এবং ভারতে ভ্রমণ করবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবারের মধ্যেই নেওয়া হতে পারে।

বাংলাদেশ সরে দাঁড়ালে কোন মানদণ্ডে বিকল্প দল নেওয়া হবে, তা জানতে আইসিসির সঙ্গে যোগাযোগ করে বিবিসি স্পোর্ট। উল্লেখযোগ্যভাবে, ২০০৯ সালে রাজনৈতিক কারণে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে জিম্বাবুয়ে সরে দাঁড়ালে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সে সময় তারা ছিল বৈশ্বিক বাছাইপর্বের ‘পরবর্তী সেরা দল’।

আরও পড়ুন

তবে ২০২৪ সাল থেকে টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০ দলে উন্নীত হওয়া এবং অঞ্চলভিত্তিক বাছাইপর্ব চালু হওয়ায় এবার বিষয়টি ততটা সরল নয়। বর্তমানে আইসিসির টি–টোয়েন্টি র‌্যাংকিংয়ে স্কটল্যান্ডের অবস্থান ১৪তম।

এদিকে ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। আয়ারল্যান্ডের সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ক্রিকেট আয়ারল্যান্ডের এক মুখপাত্র বিবিসি স্পোর্টকে জানিয়েছেন, তাদের ‘নিশ্চিত করা হয়েছে যে সূচিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না’। যদিও পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলেও জানান।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল