ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বেকহ্যাম পুত্রের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১১:২৯ এএম
ছবি: সংগৃহীত

ডেভিড বেকহ্যাম ও ভিক্টোরিয়া বেকহ্যামের বড় ছেলে ব্রুকলিন বেকহ্যাম চাঞ্চল্যকর অভিযোগ করে পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে প্রকাশ করেছেন যে, তার বাবা-মা ও তাদের টিম বারবার সংবাদমাধ্যমে তার ব্যক্তিগত ও পারিবারিক ব্যাপারে বক্তব্য দিয়েছে, যার কারণে তিনি তার পরিবারের সঙ্গে আর কোনো মীমাংসা চান না।

ব্রুকলিন দাবি করেছেন, তার বাবা-মা দীর্ঘদিন ধরে তার এবং তার স্ত্রী নিকোলা পেল্টজের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছেন। বিয়ের আগে থেকেই তার ওপর এই চাপ চালানো হচ্ছিল। তিনি জানান, তার মা শেষ মুহূর্তে নিকোলার জন্য প্রস্তুতকৃত বিয়ের পোশাক বানানো বন্ধ করে দেন, যার ফলে নিকোলাকে তড়িঘড়ি অন্য পোশাক খুঁজতে হয়েছে।

তাছাড়া ব্রুকলিন জানান, বিয়ের কয়েক সপ্তাহ আগে তার বাবা-মা তাকে তার নামের পদবি ছেড়ে দেওয়ার জন্য চাপ ও ঘুষ দেওয়ার চেষ্টা করেন। তিনি আরও অভিযোগ করেন, তার মা তাকে ‘অশুভ’ বা ‘এভিল’ বলেও সমালোচনা করেছেন।

ব্রুকলিন বলেন, পরিবারের বিরুদ্ধে দাঁড়ানোর পর থেকে তিনি ব্যক্তিগত ও প্রকাশ্যে একাধিকবার আক্রমণের শিকার হয়েছেন। এমনকি তার ছোট ভাইদেরও তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আক্রমণের জন্য উসকানি দেওয়া হয়েছে, যার ফলে শেষ পর্যন্ত তার ভাইরা তাকে ব্লক করে দিয়েছে।

আরও পড়ুন

এর আগে তার ছোট ভাই ক্রুজ বেকহ্যাম বলেছিলেন, ডেভিড ও ভিক্টোরিয়া ইনস্টাগ্রামে ব্রুকলিনকে ব্লক করেননি বরং ব্রুকলিনই তাদের ব্লক করেছেন। এ ছাড়া ভিক্টোরিয়ার ডিজাইন করা পোশাক পরতে অস্বীকৃতি জানানো নিয়ে বিভিন্ন জল্পনাও থাকলেও ব্রুকলিন তা নাকচ করেছেন।

ব্রুকলিনের এই প্রকাশ্যে অভিযোগ এবং পরিবারের সঙ্গে তিক্ততার খবর প্রকাশ পাওয়ায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো ঘটনাটি এখন সামাজিক ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
মাদরাসা অধ্যক্ষকে মারধর ও জোর করে পদত্যাগের অভিযোগে মামলা
পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
মুক্তিযোদ্ধার দুই ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ
যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক