ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না: আসিফ নজরুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০১:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে অযৌক্তিক চাপ দিয়ে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাধ্য করা যাবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ তাদের অবস্থানে অনড় রয়েছে এবং অতীতেও এমন উদাহরণ রয়েছে যেখানে আইসিসি ভেন্যু পরিবর্তন করতে বাধ্য হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল এসব কথা বলেন।

তিনি বলেন, অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলাতে বাধ্য করানো যাবে না। এর আগেও পাকিস্তানের দাবির মুখে আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে এমন নজির আছে।

সম্প্রতি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নানা নাটকীয়তা তৈরি হয়েছে। আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা হলেও, নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের অনুরোধ জানায় আইসিসিকে। এ বিষয়ে চলতি সপ্তাহে ঢাকায় বিসিবি ও আইসিসি কর্মকর্তাদের মধ্যে একাধিক বৈঠক হলেও এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি।

এদিকে, বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়া হতে পারে এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে। কারণ, বিশ্বকাপে অংশ না নেওয়া দলগুলোর মধ্যে স্কটল্যান্ডই বর্তমানে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী দল। তবে এ বিষয়ে পরিষ্কার অবস্থান জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হচ্ছে এমন কোনো তথ্য আমার কাছে নেই।

আরও পড়ুন

উল্লেখ্য, এর আগেও রাজনৈতিক কারণে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ঘটনা রয়েছে। ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে রাজনৈতিক পরিস্থিতির কারণে জিম্বাবুয়ে সরে দাঁড়ালে, বাছাইপর্বে ‘পরবর্তী সেরা দল’ হিসেবে স্কটল্যান্ড সেই বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পেয়েছিল।

বাংলাদেশের অবস্থান নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে নিরাপত্তা ও ন্যায্যতার প্রশ্নে কোনো আপস করবে না বাংলাদেশ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
দীর্ঘ আট বছর পর আবারও দেশজুড়ে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর সফল সমাপ্তি হয়েছে। ২৫ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২১ জন উদীয়মান বোলার।
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আর্জেন্টাইন মহাতারকার মতো বাঁ পায়ের অসাধারণ দক্ষতা নিজের মধ্যে থাকলে প্রতিপক্ষের জন্য তাকে থামানো কঠিন হয়ে পড়ত বলে মনে করেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে শেষ হলো তার ১৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
জামালপুরে দুই লাখ টাকার ভারতীয় মদ জব্দ
জমি দখল করতে শতাধিক ফল গাছের সর্বনাশ করলেন ইসলামী আন্দোলনের নেতা
বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫
ভারতে স্বামীর সঙ্গে ঝগড়া করে থানায় গিয়ে পুলিশের লালসার শিকার নারী