ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সুখবর পেলেন রিশাদ হোসেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৬:১৪ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন পেলেন সুখবর। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে তাকে খেলাতে আগ্রহ প্রকাশ করেছেন কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবের অধিনায়ক ও ইংলিশ ক্রিকেটার স্যাম বিলিংস।

বাংলাদেশের রিশাদ হোসেন ও ইংল্যান্ডের স্যাম বিলিংসের মধ্যে দীর্ঘদিন ধরেই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগও বজায় রাখছেন তারা। সেই সম্পর্কের ধারাবাহিকতায় রিশাদকে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে সুযোগ করে দিতে চান বিলিংস।

বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজের প্রতিভার প্রমাণ দিচ্ছেন ২৩ বছর বয়সী এই লেগ স্পিনার। শুধু বাংলাদেশের ক্রিকেটেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও রিশাদকে নিয়ে আগ্রহ বাড়ছে। স্যাম বিলিংসের আগ্রহ অবশ্য নতুন নয়। আগের মৌসুমেও ভাইটালিটি ব্লাস্টে রিশাদকে দলে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। তবে এবার কেন্টের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রিশাদের প্রশংসা করে বিলিংস বলেন, রিশাদের সঙ্গে কথা হয়েছে। আমি বিপিএল খেলতে এসেছি জেনে ও খুব খুশি। রিশাদ একজন অসাধারণ ক্রিকেটার। গতবার ভাইটালিটি ব্লাস্টে ওকে খেলাতে চেয়েছিলাম, কিন্তু কোনো কারণে সম্ভব হয়নি। এবার কেন্টের অধিনায়ক আমি, আশা করি ও খেলতে পারবে।

আরও পড়ুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে একই দলে খেলেছেন রিশাদ হোসেন ও স্যাম বিলিংস। চলতি বিপিএলে বিলিংস খেলছেন সিলেট টাইটান্সের হয়ে। অন্যদিকে রিশাদ বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন বিগ ব্যাশ লিগে অংশ নিতে। উল্লেখ্য, বিপিএলে আসার আগে বিলিংস নিজেও বিগ ব্যাশ লিগে খেলেছেন।

এখন ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা আগামী মৌসুমে ইংল্যান্ডের মাঠে কেন্টের জার্সিতে রিশাদ হোসেনকে দেখা যাবে কি না।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
আরও পড়ুন
এসএ টি-টোয়েন্টিতে দল পেলেন রিশাদ
পিএসএলের সূচি প্রকাশ, রিশাদ-মোস্তাফিজদের ম্যাচ কবে?
বিশ্বকাপ ও দেশের ক্রিকেটের অচল অবস্থা নিয়ে যা বললেন রিশাদ
সাকিব-রিশাদদের ছেড়ে দিল লাহোর কালান্দার্স