ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

‘২৪ ঘণ্টার আগেই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে রাজি হবে’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১২:০৮ পিএম
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

ভারতে বাংলাদেশ দলের কোনো নিরাপত্তায় শঙ্কা নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাই ম্যাচ সরানোর কোনো কারণ দেখছে না তারা। সেই সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে আইসিসি। তবে সময়সীমা শেষ হওয়ার আগেই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে রাজি হবে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া।

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সমস্যা সমাধানে বিসিবির সঙ্গে দুই দফায় বৈঠক করেছে আইসিসি। তবে নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বিসিবি।

বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত নিতে সভা ডাকে আইসিসি। যেখানে আইসিসির বোর্ডসভায় বেশির দেশই বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে। তাই বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপ খেলতে না যায় সেক্ষেত্রে বিকল্প দল নেবে আইসিসি।

আরও পড়ুন

ভার্চুয়ালি বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের সূচি পরিবর্তন করা সম্ভব নয়। পাশাপাশি বিশ্বাসযোগ্য কোন ‍হুমকিও খুঁজে পায়নি আইসিসি। এমন অবস্থায় বাংলাদেশ খেলতে না গেলে স্কটল্যান্ড সুযোগ পেতে পারে।

এ বিষয়ে আকাশ চোপড়া বলেন, বাংলাদেশ আপনাদের কাছে ২৪ ঘণ্টা সময় আছে সিদ্ধান্ত নেয়ার জন্য যে আপনারা বিশ্বকাপে খেলতে চান নাকি খেলার মন নেই। কারণ, আইসিসি সিদ্ধান্ত নিয়েছে এবং তৃতীয় পক্ষের মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ করে নিয়েছে যে সেখানে কোনো প্রকারের ঝুঁকি নেই। এখন আপনারা যদি না আসেন তাহলে আপনারদের পরিবর্তে অন্য কাউকে বিকল্প হিসেবে নেওয়া হবে।

বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। আইসিসি এমন সিদ্ধান্ত জানানোর পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে সময় চেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সরকারের সঙ্গে আলোচনা করে নিজেদের অবস্থান সম্পর্কে আইসিসিকে জানাবেন তারা।

বিশ্বকাপ ইস্যুতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। যেখানে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। আকাশ চোপড়া মনে করেন, আর্থিক বিষয়ের কথা মাথায় রেখে নির্ধারিত ২৪ ঘণ্টা সময়ের আগেই বিশ্বকাপ খেলতে রাজি হবে বাংলাদেশ।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই এর পেছনে বড় ধরনের আর্থিক ব্যাপার জড়িত। আইসিসির বড় একটা অংশ বাংলাদেশের মতো দেশগুলোর কাছে যায়। কিন্তু যদি একবার কোনো দেশ টুর্নামেন্টে অংশ নেয়ার বিষয়ে মৌখিক বা লিখিত সম্মতি দেয়ার পরও শেষ মুহূর্তে না করে তাহলে আইসিসি তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে।

তিনি আরও বলেন, এমনটা হলে বাংলাদেশের উপর পড়বে এবং ভবিষ্যতে তাদের সমস্যা হতে পারে। তাই আমার মনে হয় বাংলাদেশ হয়ত ২৪ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার আগেই রাজি হয়ে যাবে এবং তারা বলবে আমরা বিশ্বকাপ খেলতে আসছি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল