ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এবার জার্মান থেকে ২০২৬ ফুটবল বিশ্বকাপ বয়কটের প্রস্তাব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখন মাত্র পাঁচ মাস বাকি। এমন সময় জার্মানির ক্ষমতাসীন সিডিইউ দলের নেতা ও চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের ঘনিষ্ঠ জ্যুর্গেন হার্ডট বিশ্বকাপ বর্জনের প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবটির পেছনে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে গ্রিনল্যান্ড ইস্যুতে চলমান উত্তেজনাই প্রধান কারণ হিসেবে উঠে এসেছে।

গতকাল স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কারকে দেওয়া এক সাক্ষাৎকারে হার্ডট বলেন, “গ্রিনল্যান্ড নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে পুনর্বিবেচনায় বাধ্য করার শেষ উপায় হিসেবে বিশ্বকাপ বর্জনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।” যদিও তিনি কূটনৈতিক সমাধানের প্রতি আশাবাদী, তবু বিশ্বকাপ বর্জন প্রতীকী চাপ হিসেবে গুরুত্ব দিয়ে আলোচনা করছেন।

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তা’ প্রয়োজনে ওই অঞ্চল দখলের দাবিকে ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো তীব্র সমালোচনা করেছে। এ পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন ইউরোপের বিভিন্ন দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে টানাপোড়েন আরও বাড়িয়েছে। এর ফলে জার্মানি, ফ্রান্স, ডেনমার্কসহ মোট আটটি ইউরোপীয় দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক মারাত্মকভাবে খারাপ হয়েছে।

বিশ্বকাপ বর্জনের সম্ভাবনা ফিফার জন্য বড় ধাক্কা হতে পারে, কারণ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ও ফুটবল শক্তিধর দল জার্মানির অনুপস্থিতিতে টুর্নামেন্টের ক্রীড়াগত মান ও অর্থনৈতিক সাফল্যে ক্ষতি হবে। ব্রিটিশ সাংবাদিক ও ট্রাম্পের ঘনিষ্ঠ পিয়ার্স মরগানও সামাজিক যোগাযোগমাধ্যমে এই বয়কটের পক্ষে মন্তব্য করেছেন।

আরও পড়ুন

এদিকে, জার্মান ফুটবল সংশ্লিষ্টরা এবং আফ্রিকার অভিজ্ঞ কোচ ক্লদ লে রোয়া এরকম হুমকিস্বরূপ বার্তা দিয়েছেন। যদিও এখন পর্যন্ত সবকিছু অনুমানের পর্যায়ে থাকলেও, এসব হুমকি বাস্তবায়িত হলে ফিফার জন্য এটি এক বড় সংকট হিসেবে বিবেচিত হবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দীর্ঘদিন ধরে ট্রাম্পের প্রতি সহানুভূতিশীল হলেও এমন পরিস্থিতিতে তাদের কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
বার্সেলোনার বিপক্ষে আসন্ন এল ক্লাসিকোতে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় গুরুত্বপূর্ণ এই ম্যাচসহ আগামী চারটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের লড়াকু মানসিকতার আরেকটি দৃষ্টান্ত দেখা গেল রোমের অলিম্পিক স্টেডিয়ামে।
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ভারত সফরটা স্মরণীয় করে রাখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটার এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে পেছনে ফেলেছেন ক্রিস গেইল ও এভিন লুইসকে।
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
জাতীয় স্টেডিয়ামের মিডিয়া বক্সের পাশের ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামের ঝটিকা পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন তিনি। আমিনুল হক বলেন, ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যে কোনও ফুটবল আসরেই মিডিয়া বক্সের পাশাপাশি ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকরা ব্যবহার করতে পারবেন। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ দিয়েই তা কার্যকর হবে। এমনিতে প্রেস বক্সে মাঝে পিলারের কারণে ৫০-৬০ জন বসে কাভার করতে পারে না।  তিনি বলেন, ওভারফ্লো জোনে বসে বাকি সাংবাদিকরা এখন থেকে ম্যাচ কাভার করবেন। ক্রীড়া সাংবাদিকরা হলো খেলার প্রাণ। তারা ম্যাচ কাভার করতে না পারলে কেমনে হবে? এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে এ বিষয়ে একটি চিঠি জারি করার নির্দেশও দেন তিনি। তার সিদ্ধান্ত ভবিষ্যতে বদলে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আপাতত নীতিগত সিদ্ধান্ত এটা। তবে আমি কথা দিচ্ছি, আমার এই সিদ্ধান্ত বদলে যাবে না। ক্রীড়া সাংবাদিকরা দুই জায়গাতে বসে খেলা কাভার করতে পারবেন। আরটিভি/এসআর  
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
আরও পড়ুন
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ