ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ,বিসিবি থেকে পদত্যাগ করলেন শামীম

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৬:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোখলেসুর রহমান শামীম আজ (২৩ জানুয়ারি) সব ধরনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তিনি নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বিসিবি পরিচালক, অডিট কমিটির চেয়ারম্যানসহ সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা জানিয়েছেন।

সম্প্রতি দেশের এক ফ্রিল্যান্স সাংবাদিক শামীমের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার দাবি করে একটি প্রতিবেদন প্রকাশ করেন। ওই খবর প্রকাশিত হওয়ার পর তদন্তের স্বার্থে নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন শামীম। তিনি বলেন, তার পদত্যাগ দায় স্বীকার নয়, বরং দেশের ক্রিকেট এবং প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় তার দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।

শামীম তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে বিসিবির অডিট কমিটির চেয়ারম্যানসহ আমার সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, যেন একটি সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করা যায়। এটি কোনোভাবেই দায় স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতি আমার দায়বদ্ধতার প্রকাশ।

আরও পড়ুন

তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত নেয়া কঠিন ছিল, তবে ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের ক্রিকেটের সুনাম সবার আগে। আমি তদন্তে পূর্ণ সহযোগিতা করব এবং দৃঢ় বিশ্বাস করি সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। সবসময় বাংলাদেশের ক্রিকেটের পাশে ছিলাম, আছি, থাকব।

এভাবে মোখলেসুর রহমান শামীমের পদত্যাগ দেশের ক্রিকেট অঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। এখন নজর থাকবে তদন্তের গতিপ্রকৃতিতে এবং সত্য উদ্ঘাটনে।

আরটিভি/এসআর/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফ চ্যাম্পিয়নশিপ / সেমিতে পাকিস্তানকে পেল বাংলাদেশ, ম্যাচ কবে?
ঘরের মাঠে চলমান সাফ চ্যাম্পিয়নসশিপের  প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে শুভসূচনা করার পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে ব্যাক টু ব্যাক জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে টানা জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে দলকে এগিয়ে নেন শমিত সোম ও হামজা চৌধুরী। দ্বিতীয়ার্ধে ব্যবধান ৪-০ করেন ফারহান ও স্ট্রাইকার রাকিব হোসেন। এতে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ দল। অন্যদিকে শ্রীলঙ্কার এই বড় পরাজয়ে কপাল খুলেছে ভুটানের। গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট পেয়েছে তারা। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সেমির আশা বাঁচিয়ে রেখেছিল ভুটান। ফলে বাংলাদেশের বিপক্ষে হার এড়ালেই সেমিতে খেলার সুযোগ ছিল শ্রীলঙ্কার। কিন্তু হামজার বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি তারা। ৪-০ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো লঙ্কানদের। সেমিতে ‘এ’ গ্রুপ সেরা হয়ে বাংলাদেশ ফাইনালে ওঠার ম্যাচে লড়বে ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের সঙ্গে। আর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ভারতকে মোকাবিলা করবে ভুটান। সেমিফাইনালের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর। বাংলাদেশের ম্যাচটি রাত ৮টায়।  আরটিভি/এসআর
সেমিতে পাকিস্তানকে পেল বাংলাদেশ, ম্যাচ কবে?
‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ
ঘরের মাঠে চলমান সাফ চ্যাম্পিয়নসশিপে রীতিমতো উড়ছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে শুভসূচনা করার পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে ব্যাক টু ব্যাক জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে টানা জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে দলকে এগিয়ে নেন শমিত সোম ও হামজা চৌধুরী। দ্বিতীয়ার্ধে ব্যবধান ৪-০ করেন ফারহান ও স্ট্রাইকার রাকিব হোসেন। এতে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ দল। অন্যদিকে শ্রীলঙ্কার এই বড় পরাজয়ে কপাল খুলেছে ভুটানের। গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট পেয়েছে তারা। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সেমির আশা বাঁচিয়ে রেখেছিল ভুটান। ফলে বাংলাদেশের বিপক্ষে হার এড়ালেই সেমিতে খেলার সুযোগ ছিল শ্রীলঙ্কার। কিন্তু হামজার বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি তারা। ৪-০ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো লঙ্কানদের। এদিন শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম মিনিটেই রাকিব হোসেনের ক্রস থেকে আক্রমণের সুযোগ তৈরি হয়। চতুর্থ মিনিটে রাকিবকে ফাউল করা হলে বক্সের ঠিক সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ। তবে হামজা চৌধুরীর নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। অষ্টম মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকেরা। হামজার ক্রস ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। বলটি শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় শমিত সোমের কাছে। তার প্রথম শট বাধা পেলে ফিরতি বল পেয়ে দ্বিতীয় চেষ্টায় জালে জড়ান তিনি। তাতেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে শ্রীলঙ্কা। কিন্তু দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চাপ সামাল দিয়ে পাল্টা আক্রমণের চেষ্টা করে লাল-সবুজের প্রতিনিধিরা। বেশ কয়েকটি ভালো আক্রমণ তৈরি করলেও ভালো ফিনিশিংয়ের অভাবে বল জালে জড়াতে ব্যর্থ হয়। তবে প্রথমার্ধের শেষ দিকে চমক দেখান অধিনায়ক হামজা চৌধুরী। ইব্রাহিমানের বাড়ানো লং পাস থেকে বল পেয়ে বক্সের মধ্যে প্রতিপক্ষে ১ ডিফেন্ডার ও গোলরক্ষক বোকা বানিয়ে জোরালো শটে বল জালে পাঠান তিনি। এতে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্য একটি গোল করেন ফারহান আলী। বক্সের সামান্য বাইরে বল পেয়েছিলেন ফারহান। বাঁদিকে একটু একটু করে বক্সের ভেতরে ঢোকেন। একে একে তিনজনকে কাটান তিনি। ফিনিশিং টাচটাও এসেছে তার পা থেকেই। শ্রীলঙ্কার ফুটবলররা শুধু অসহায়ের মতো তাকিয়ে ছিলেন ফারহানের দিকে। সামনে দাঁড়ানো হামজার চোখেমুখে ছিল অবিশ্বাস। ম্যাচের ৫৩তম মিনিটে গোল করার পর ফারহানকে মাথায় তুলেছেন সাদ উদ্দিন ও অন্য ফুটবলাররা।  শেষ দিকে ব্যবধান বাড়ানোর দায়িত্ব নেন রাকিব হোসেন। ৮৭তম মিনিটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল তুলে দিয়ে বাংলাদেশের চতুর্থ গোলটি করেন এই ফরোয়ার্ড।  আরটিভি/এসআর
‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ
শমিতের পর হামজার চমক, প্রথমার্ধে ২ গোল এগিয়ে বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে গেছে বাংলাদেশ। অধিনায়ক হামজা চৌধুরীর ও শমিত সোমের গোলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ দল।  বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় শুরু হয় ম্যাচটি। শুরুর দিকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম মিনিটেই রাকিব হোসেনের ক্রস থেকে আক্রমণের সুযোগ তৈরি হয়। চতুর্থ মিনিটে রাকিবকে ফাউল করা হলে বক্সের ঠিক সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ।  তবে হামজা চৌধুরীর নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। অষ্টম মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকেরা। হামজার ক্রস ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা।  বলটি শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় শমিত সোমের কাছে। তার প্রথম শট বাধা পেলে ফিরতি বল পেয়ে দ্বিতীয় চেষ্টায় জালে জড়ান তিনি। তাতেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে শ্রীলঙ্কা। কিন্তু দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চাপ সামাল দিয়ে পাল্টা আক্রমণের চেষ্টা করে লাল-সবুজের প্রতিনিধিরা। বেশ কয়েকটি ভালো আক্রমণ তৈরি করলেও ভালো ফিনিশিংয়ের অভাবে বল জালে জড়াতে ব্যর্থ হয়। তবে প্রথমার্ধের শেষ দিকে চমক দেখান অধিনায়ক হামজা চৌধুরী। ইব্রাহিমানের বাড়ানো লং পাস থেকে বল পেয়ে বক্সের মধ্যে প্রতিপক্ষে ১ ডিফেন্ডার ও গোলরক্ষক বোকা বানিয়ে জোরালো শটে বল জালে পাঠান তিনি। এতে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে স্বাগতিকরা। আরটিভি/এসআর
শমিতের পর হামজার চমক, প্রথমার্ধে ২ গোল এগিয়ে বাংলাদেশ
হামজাকে অধিনায়ক করে শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা বাংলাদেশের
সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে খেলা প্রথম ম্যাচের একাদশ থেকে আজকের একাদশে তিন পরিবর্তন এনে দল সাজিয়েছেন কোচ থমাস ডুলি। বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশের একাদশে বড় আকর্ষণ মিডফিল্ডার হামজা চৌধুরী। প্রথমবারের মতো জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি।  আগের দিন সংবাদ সম্মেলনে হামজা জানিয়েছিলেন, কোচ সুযোগ দিলে অধিনায়কত্ব গ্রহণ করতে প্রস্তুত। তবে আর্মব্যান্ড পরার চেয়ে ড্রেসিংরুমে সবার একতাবদ্ধ থাকা এবং পারিবারিক আবহ বজায় রাখাই তার কাছে সবচেয়ে বড় বিষয়। এছাড়া ভুটানের বিপক্ষে বদলি নেমে দারুণ খেলা মোহাম্মদ ইব্রাহিম এবং তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ এবার শুরু থেকেই একাদশে জায়গা পেয়েছেন। ভুটানের বিপক্ষে একাদশ থেকে বাদ পড়েছেন জামাল ভূঁইয়া, বিশ্বনাথ ঘোষ ও ফয়সাল হোসেন ফাহিম। বিশ্বনাথ অবশ্য চোটের কারণে খেলছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার), সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), কাজেম শাহ, সমিত সোম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম ও ফারহান আলী ওয়াহিদ। আরটিভি/এসআর
হামজাকে অধিনায়ক করে শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা বাংলাদেশের
সাফে বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (বুধবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
সাফে বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
বিপিএলের ৯০০ পৃষ্ঠার রিপোর্টে চাঞ্চল্য, ৯ ক্রিকেটারকে নিয়ে অবস্থান পরিষ্কার
বিপিএল বাদেই ৩০-৩৫ লাখ টাকা পাচ্ছেন ক্রিকেটাররা