
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬-এর ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হয়েছে। টস জিতে চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদী হাসান প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রাজশাহীকে।
রাজশাহী ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছে। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাহিবজাদা ফারহানের ব্যাটে ঝড় উঠেছে। বিশেষ করে তানজিদ মাত্র ২৯ বলে ফিফটি পূরণ করে দলের জন্য বড় মাইলফলক গড়ে দিয়েছেন। ২৯ বলে ৫১ রানে অপরাজিত রয়েছেন তানজিদ, আর সাহিবজাদা ফারহান ২৯ বলে ৩০ রান করেছেন।
এর ফলে ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে রাজশাহী সংগ্রহ করেছে ৮২ রান, যা ফাইনালে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে তাদের। রাজশাহীর এই শক্তিশালী শুরু তাদের ফাইনালে জয়ী করার আশা জাগাচ্ছে। চট্টগ্রাম রয়্যালসের বোলিংয়ের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
আরটিভি/এসকে




