ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আপিল বাতিল, বিসিবির শেষ ভরসা ক্রীড়া আদালত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০২:৪৫ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছবি: সংগৃহীত

আইসিসি প্রস্তাবে সাড়া না দিলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অবস্থান বদলায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তিকরণ কমিটির (ডিআরসি) কাছে আপিল করেছিল তারা। তাতেও কাজ হয়নি, তাই শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আর একটি পথ খোলা রয়েছে বিসিবির সামনে।

ডিআরসির টার্ম অব রেফারেন্সের ১.৩ ধারা অনুযায়ী, বোর্ড পরিচালকদের মাধ্যমে নেওয়া আইসিসির কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল পরিচালনা করতে পারবে না ডিআরসি। তাই শেষ চেষ্টা হিসেবে ক্রীড়া আদালতের দ্বারস্থ হতে পারে বিসিবি।

সম্প্রতি বিসিবির একটি সূত্র ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে এই তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

সূত্র জানিয়েছে, বিসিবি আইসিসির ডিআরসির দ্বারস্থ হয়েছে, কারণ তারা তাদের সবকটি বিকল্পই যাচাই করে দেখতে চায়। যদি ডিআরসি বিসিবির বিরুদ্ধে রায় দেয়, তবে একমাত্র সংস্থা যেটির দ্বারস্থ হওয়া সম্ভব তা হলো সুইজারল্যান্ডের কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস।

বাংলাদেশ বিশ্বকাপ না খেললে আর্থিকভাবে ক্ষতি হবে বিসিবির। তবে খেলোয়াড়দের নিরাপত্তা ও সরকারের সিদ্ধান্ত অনুসারে ভারতে যাবে না টাইগাররা। ফলে বিশ্বকাপ বয়কটের দ্বারপ্রান্তের দাঁড়িয়ে বিসিবি। এখনও শেষ চেষ্টা হিসেবে ক্রীড়া আদালতে যাবে কিনা সেটাই দেখার বিষয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
শুরুতে পিছিয়ে পড়ে শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
আরও পড়ুন
প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল কর‌ছে সরকার: আইনমন্ত্রী
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
সাবেক দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা