ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দেশ ছাড়েননি বুলবুল, সকালে বিসিবিতে হাজির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০১:৪২ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশ ছেড়েছেন এমন গুঞ্জন সম্পূর্ণভাবে নাকচ হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে তাকে বিসিবির সদর দপ্তর মিরপুরে উপস্থিত থাকতে দেখা গেছে। এ সময় তিনি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামও পরিদর্শন করেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়ের পর বিসিবি প্রশাসনে শুরু হয়েছে অস্থিরতা। একাধিক পরিচালকের পদত্যাগ, বিতর্কিত মন্তব্য, ফিক্সিং–সংক্রান্ত অভিযোগ এবং বিপিএল বয়কট সব মিলিয়ে চরম চাপে রয়েছে বোর্ড। এমন প্রেক্ষাপটে রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নাকি মধ্যরাতে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন এবং দেশে ফেরার কোনো নির্দিষ্ট টিকিটও নেই।

তবে বিসিবি সংশ্লিষ্ট একাধিক সূত্র শুরু থেকেই এই দাবিকে অস্বীকার করে জানায়, বুলবুল দেশের বাইরে যাননি এবং ঢাকাতেই নিয়মিত দায়িত্ব পালন করছেন। সোমবার তার বিসিবিতে উপস্থিতি সেই গুঞ্জন পুরোপুরি খণ্ডন করল।

এদিকে বোর্ডের ভেতরের সংকট আরও ঘনীভূত হয়েছে। এক পরিচালকের বিরুদ্ধে ফিক্সিং সংক্রান্ত অভিযোগ ওঠায় তিনি অডিট কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন। পাশাপাশি বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করেছেন। অন্যদিকে, কয়েকজন পরিচালকের বেফাঁস মন্তব্যে বোর্ডের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাব পড়ে বিপিএলেও যেখানে ক্রিকেটাররা একপর্যায়ে ম্যাচ বয়কটে যান।

আরও পড়ুন

এ ছাড়া বিতর্কে জড়ানো পরিচালক এম নাজমুল ইসলামের অর্থ কমিটির প্রধানের দায়িত্ব ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে, যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। একই সময়ে পরিচালক মোখলেসুর রহমান শামীম অডিট কমিটির প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং বিষয়টি তদন্তের জন্য একটি আন্তর্জাতিক সংস্থার কাছে পাঠানো হয়েছে।

এই টালমাটাল পরিস্থিতিতে বিসিবি সভাপতির দেশ ছাড়ার গুঞ্জন নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছিল। তবে সর্বশেষ তথ্যে স্পষ্ট আমিনুল ইসলাম বুলবুল দেশেই রয়েছেন এবং বিসিবির চলমান সংকট মোকাবিলায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি
বিসিবি\'র সভাপতি পরিবর্তন নিয়ে যা বললেন ফিল সিমন্স
এবার কোচিং পেশায় যুক্ত হতে চান আব্দুর রাজ্জাক
আপনি ভাই দেশের ক্রিকেটের অনেক বড় ক্ষতি করে দিলেন, ক্রীড়া প্রতিমন্ত্রীকে বুলবুল