ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সুপার সিক্স পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে সুপার বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সুপার সিক্স পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে আগামী ৩১ জানুয়ারি স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে যুবা টাইগাররা।

গ্রুপ পর্বের ফলাফলের কারণে কিছুটা চাপে থেকেই সুপার সিক্স শুরু করতে হচ্ছে বাংলাদেশকে। ‘বি’ গ্রুপে ভারতের কাছে হারের ফলে কোনো পয়েন্ট পায়নি তারা। তবে বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট নিয়ে সুপার সিক্সে উঠেছে আজিজুল হাকিমের দল। গ্রুপ পর্বে শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করে বাংলাদেশ।

তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্স-আপ হিসেবে শেষ করে বাংলাদেশ। এই গ্রুপ থেকে বাংলাদেশ ছাড়াও ভারত ও নিউজিল্যান্ড সুপার সিক্সে জায়গা করে নেয়।

আরও পড়ুন

নিয়মানুযায়ী, ‘বি’ গ্রুপের সেরা তিন দল সুপার সিক্সে খেলবে ‘সি’ গ্রুপের দলগুলোর বিপক্ষে। ‘সি’ গ্রুপ থেকে ইংল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবুয়ে সুপার সিক্সে উঠেছে। ফলে বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং তৃতীয় স্থান অর্জনকারী জিম্বাবুয়ের বিপক্ষে। গ্রুপ ‘সি’-এর রানার্স-আপ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কোনো ম্যাচ নেই।

বাংলাদেশ একাদশ: জাওয়াদ আবরার, রিফাত বেগ, আজিজুল হাকিম (অধিনায়ক), কালাম সিদ্দিকী, রিজান হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ (উইকেটরক্ষক), সামিউন বাসির, শাহরিয়ার আহমেদ, স্বাধীন ইসলাম, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫,৭৭৯ যাত্রী
তিন মাস ধরে বেতনহীন বুটেক্সের আউটসোর্সিং কর্মীরা
মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর