ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

কবে মাঠে ফিরবেন নেইমার, জানাল সান্তোস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ এএম
ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তনের সময় ঘনিয়ে এসেছে। হাঁটুর অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ার শেষ ধাপে থাকা এই তারকা আগামী ৫ ফেব্রুয়ারি সাও পাওলোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচে সান্তোসের জার্সিতে মাঠে নামতে পারেন বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

কোরিনথিয়ান্সের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর সংবাদ সম্মেলনে সান্তোস কোচ জুয়ান পাবলো ভজভোডা নেইমারের ফেরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, নেইমারের প্রত্যাবর্তন এখন কেবল সময়ের ব্যাপার। কয়েক দিন বা সর্বোচ্চ কয়েক সপ্তাহের মধ্যেই তাকে আমরা মাঠে পাব। সে দুর্দান্ত পরিশ্রম করছে এবং ইতোমধ্যে ডাবল ট্রেনিং সেশন শুরু করেছে।

কোচ আরও জানান, অতিরিক্ত অনুশীলনের কারণে কিছুটা ক্লান্ত থাকলেও মাঠে ফেরার ব্যাপারে নেইমার মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত। তার সঙ্গে আমার কথা হয়েছে। সে ক্লান্ত, কিন্তু খেলতে চাওয়ার মানসিকতা স্পষ্ট, যোগ করেন ভজভোডা।

গত ২২ ডিসেম্বর হাঁটুর মেনিস্কাসের চোট সারাতে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করান ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। এর ফলে ২০২৬ মৌসুমের প্রাক-মৌসুম প্রস্তুতির ম্যাচগুলোতে অংশ নিতে পারেননি তিনি। বর্তমানে নিজের ব্যক্তিগত ফিজিও রাফায়েল মার্তিনির তত্ত্বাবধানে নিবিড় পুনর্বাসন ও অনুশীলন চালিয়ে যাচ্ছেন নেইমার।

আরও পড়ুন

ব্রাজিলের প্রভাবশালী ক্রীড়া মাধ্যম গ্লোবো এস্পোর্তে জানায়, আগামী ২১ দিনে সান্তোসকে মোট ছয়টি ম্যাচ খেলতে হবে। এ কারণে নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ক্লাব কর্তৃপক্ষ। ধাপে ধাপে পূর্ণ ফিটনেসে ফিরিয়েই তাকে মাঠে নামানোর পরিকল্পনা করা হয়েছে।

এদিকে ব্রাজিলের ঘরোয়া টুর্নামেন্ট ‘ক্যাম্পেনোতা পাউলিস্তা’ দিয়ে নতুন মৌসুম শুরু করেছে সান্তোস। ভক্তদের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে সাও পাওলোর বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে নেইমারকে স্কোয়াডে রাখার পরিকল্পনা করছে ক্লাবটি। কোচের ভাষ্য অনুযায়ী, নেইমার নিজেও দ্রুত দলকে সাহায্য করতে মুখিয়ে আছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
লাল কার্ডের পর নিষিদ্ধ হলেন নেইমার
অবসর নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন নেইমার
চোয়ালে অস্ত্রোপচারের পর যে বার্তা দিলেন মার্টিনেজ
মেসির বিদায়ে আবেগঘন বার্তা নেইমারের