ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ফিক্সিংয়ের দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের কারাদণ্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম
ফিক্সিংয়ের দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের কারাদণ্ড। ছবি: সংগৃহীত

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দল ডাম্বুলা থান্ডারসের মালিককে চার বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছেন শ্রীলঙ্কার একটি আদালত। পাশাপাশি ২ কোটি ৪০ লাখ শ্রীলঙ্কান রুপি জরিমানাও করা হয়েছে।

আদালতের একজন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে এএফপি। দণ্ডিত ব্যক্তির নাম তামিম রহমান, তিনি বাংলাদেশি–বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।

তার বিরুদ্ধে আগেই এক খেলোয়াড়কে প্রভাবিত করার চেষ্টা এবং জুয়া আয়োজনের অভিযোগে মামলা করা হয়েছিল। সেই অভিযোগে স্বীকার করে নেয়ায় বাংলাদেশি–বংশোদ্ভূত এই ব্রিটিশ নাগরিককে শাস্তি দিয়েছেন আদালত।

আরও পড়ুন

প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশি জেরায় নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন তামিম। তিনি এও জানিয়েছেন, লিগ চলাকালীন ক্রিকেটারদের ঘুষ দেওয়ার চেষ্টা করেছেন। প্রথমে নিম্ন আদালতে তামিমকে চার বছরের সাজা দেওয়া হয়েছিল। পরে কলম্বো হাইকোর্ট তা বাড়িয়ে পাঁচ বছর করেছে।

ডাম্বুলা থান্ডারসের মালিককে দণ্ড দেয়া হয়েছে শ্রীলঙ্কার ২০১৯ সালের একটি আইনে, যা খেলাধুলায় দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে প্রণয়ন করা হয়েছিল। ২০২৪ সালে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর দুবাইয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তামিম। কিন্তু কলম্বো বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে।

তারপর কয়েক সপ্তাহ জেলে থাকার পর পুলিশি জেরায় নিজের অপরাধ স্বীকার করে জামিনে বের হন তামিম। এই মামলায় ডাম্বুলার ম্যানেজার মুজিব উর রেহমান নামের একজন পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। যদিও এখনও তার খোঁজ পায়নি পুলিশ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
আরও পড়ুন
নিউইয়র্ক পুলিশে ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ ইসলাম
ঢাকায় মার্কিন দূতাবাসের নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা
শ্যালিকার সঙ্গে গোপন সম্পর্ক, ‘পথের কাঁটা’ স্ত্রীকে সরাতে আবাসিক হোটেলে জহিরুল
‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর...