ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে ছাদখোলা বাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম
ছবি: সংগৃহীত

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জিতে দেশে ফিরছে বাংলাদেশ নারী ফুটসাল দল। চ্যাম্পিয়ন সাবিনা খাতুনদের বরণে প্রস্তুত রাখা হয়েছে ছাদখোলা বাস। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর পর বিজয়ী দলকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এর আগে ২০২২ সালে প্রথম সাফ শিরোপা জয়ের পর ঢাকায় আবেগ-উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন ক্রীড়াপ্রেমীরা। যদিও ২০২৪ সালে টানা শিরোপা ধরে রেখে ফেরার সময় সে উচ্ছ্বাস দেখা যায়নি। তবে এবার নারী ফুটসাল চ্যাম্পিয়নদের জন্য থাকছে বিশেষ আয়োজন।

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এবারের সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে অপরাজিত থেকে শিরোপা জেতে বাংলাদেশ। টুর্নামেন্ট শেষে শিরোপাজয়ী দলের সদস্যদের থাইল্যান্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা ঘুরে দেখানো হয়। সে কারণেই পুরুষ দল আগেই দেশে ফিরলেও নারী দলের ফেরায় কিছুটা বিলম্ব হয়।

বাফুফের মিডিয়া ম্যানেজার বলেন, নারী ফুটসাল চ্যাম্পিয়ন দলকে বরণে ছাদখোলা বাস প্রস্তুত করা হয়েছে। ঢাকায় পৌঁছানোর পর তাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এবারের সাফল্য সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া ও নিলুফার ইয়াসমিন নীলার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০২৪ সালে সাফ নারী ফুটবল জয়ের পর ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে জাতীয় দল থেকে ছিটকে পড়েছিলেন তারা। পরে ফুটসাল দলে সুযোগ পেয়ে নিজেদের সামর্থ্য নতুন করে প্রমাণ করেন এই সিনিয়র ফুটবলাররা।

দক্ষিণ এশিয়ার প্রথম নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ শুরুর আগেই চ্যালেঞ্জ নিয়েছিলেন অধিনায়ক সাবিনা খাতুন। প্রতিশ্রুতি দিয়েছিলেন, সর্বস্ব উজাড় করে ভালো কিছুর জন্য লড়াই করবেন। সেই প্রতিশ্রুতিরই বাস্তব রূপ দেখা গেছে মাঠে।

বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করে ভারতের বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে। এরপর ভুটানের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-৩ গোলে ড্র করে দলটি। সেখান থেকেই ছন্দে ফেরে লাল-সবুজরা। নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-৩, পাকিস্তানকে ৯-১ এবং শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।

আরও পড়ুন

ব্যক্তিগত পুরস্কারেও ছিল বাংলাদেশের আধিপত্য। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন সাবিনা খাতুন ১৪ গোল করে। দ্বিতীয় সর্বোচ্চ ৭ গোল করেন সতীর্থ কৃষ্ণা রানী সরকার। ভারতের খুশবুও সমান ৭ গোল করেন। অন্যদিকে একই সময়ে অনুষ্ঠিত পুরুষ সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভালো করতে পারেনি বাংলাদেশ দল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বাংলাদেশ ফুটসাল লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা 
কক্স ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জেকেজেভি টাইটানস
এবার ফুটসালে মনোযোগ দিচ্ছে বাফুফে
সাফ ফুটসালে চ্যাম্পিয়ন হওয়ায় বোনাস পাচ্ছেন সাবিনারা