ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

দুর্নীতির দায়ে সাবেক কোচসহ ৭৩ জন আজীবন নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:১৫ পিএম
ছবি: সংগৃহীত

ম্যাচ গড়াপেটা ও দুর্নীতির দায়ে চীনা ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ) সাবেক জাতীয় দলের কোচ লি তিয়েসহ মোট ৭৩ জনকে আজীবন নিষিদ্ধ করেছে। একই সঙ্গে ১৩টি পেশাদার ক্লাবকে জরিমানা ও পয়েন্ট কাটা শাস্তি দেয়া হয়েছে।

সিএফএ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিবৃতিতে জানায়, ‘শৃঙ্খলা প্রতিষ্ঠা, ফুটবল পরিবেশ পরিশুদ্ধ করা এবং ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতে’ এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে বিবৃতিতে ম্যাচ গড়াপেটার নির্দিষ্ট সময় বা বিস্তারিত মামলার তথ্য জানানো হয়নি।

এই কঠোর শাস্তি চীনের প্রেসিডেন্ট সি জিন পিংয়ের নেতৃত্বে চলমান দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে নেয়া হয়েছে। ইতোমধ্যে সিএফএর অনেক শীর্ষ কর্মকর্তা অপসারিত হয়েছেন, এবং জুয়ার সঙ্গে জড়িত খেলোয়াড়দেরও নিষিদ্ধ করা হয়েছে।

আজীবন নিষিদ্ধদের মধ্যে অন্যতম সাবেক জাতীয় কোচ লি তিয়ে, যিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত চীনের প্রধান কোচ ছিলেন। কোচিং ছাড়ার পর দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন তিনি এবং গত ডিসেম্বরে ঘুষ গ্রহণের দায়ে ২০ বছরের কারাদণ্ড পেয়েছেন। সিএফএর সাবেক চেয়ারম্যান চেন সুইয়ুয়ানও ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার ঘুষ নেয়ার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

আরও পড়ুন

শাস্তির আওতায় পড়েছে চাইনিজ সুপার লিগের ১৬ দলের মধ্যে ১১টি দল। ২০২৫ মৌসুমে অংশ নেয়া এই দলগুলোকে পয়েন্ট কাটা এবং অর্থদণ্ড দেয়া হবে। বিশেষ করে ২০২৬ মৌসুমে তিয়ানজিন জিনমেন টাইগার ও সাংহাই শেনহুয়া ১০ পয়েন্ট করে হারাবে, এবং ১০ লাখ ইউয়ান জরিমানা প্রদান করবে। তিনবারের লিগ চ্যাম্পিয়ন সাংহাই পোর্ট ও ঐতিহ্যবাহী বেইজিং গুয়ানকে পাঁচ পয়েন্ট করে কাটা হবে ও চার লাখ ইউয়ান জরিমানা দেয়া হবে।

চীনা ফুটবলে দীর্ঘদিন ধরেই দুর্নীতির অভিযোগ উঠলেও সাম্প্রতিক এই কঠোর ব্যবস্থা দেশীয় ফুটবল সংস্কারে বড় একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এত ব্যাপক নিষেধাজ্ঞার পরও মাঠের ভেতরে ও বাইরে আস্থা ফিরবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
ক্রিকেট মাঠে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের কপালের পাশে ছোট্ট একটি বিশেষ ডিভাইস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়।
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে ট্রফিটি নিলামে তোলা হবে।
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
আরও পড়ুন
সরকারি কর্মসূচিতে দুর্নীতির তথ্য দিলেই মিলবে ৩০ হাজার ডলার!
দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান
যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
হাবিপ্রবি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ